ঈদের ছুটিতেও বাসভবন থেকে জরুরি ফাইল দেখছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৬:১৫ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হলেও বিশ্রাম নেই প্রধানমন্ত্রী তারেক রহমানের। গুলশানে নিজের বাসভবন থেকেই তিনি রাষ্ট্রের বিভিন্ন জরুরি কাজ পরিচালনা করছেন। একই সঙ্গে ঈদযাত্রা ও দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আজ বুধবার (১৮ মার্চ) জানান, ঈদের ছুটি চললেও প্রধানমন্ত্রী তার গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সরকারি নথিপত্র পর্যালোচনা ও জরুরি সিদ্ধান্ত দিচ্ছেন। তিনি প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তের খবরাখবর নিচ্ছেন এবং মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করছেন।

সরকার ঘোষিত দেশব্যাপী নদী ও খাল খনন কর্মসূচির অগ্রগতি নিজে তদারকি করছেন প্রধানমন্ত্রী। কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন হচ্ছে কি না এবং কোথায় কী ধরনের সমস্যা হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন তিনি।

এছাড়া রাজধানীসহ বিভিন্ন সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

এর বাইরেও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং সড়ক-রেল ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশে সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। ছুটির প্রথম দিনেই প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন, যেখানে তিনি মন্ত্রিসভার বৈঠক এবং কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন। বর্তমান সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি আগামী ২৩ মার্চ পর্যন্ত চলবে।

একাত্তর/আরএ
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর