জনগণ ইশতেহার দেখেই বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে: প্রধানমন্ত্রী

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী ইশতেহার দেখেই দেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে এবং বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, ইশতেহারের প্রতিটি দফা পূরণে এরই মধ্যে কাজ শুরু হয়েছে এবং ধাপে ধাপে সবকিছু বাস্তবায়ন করা হবে।

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথমবারের মতো নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিগত সময়ে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থান ঘোষণা করেন। তিনি বলেন, বিগত সময়ে পাচার হওয়া অর্থ এ দেশের জনগণের। তাদের সম্পদ ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করা বর্তমান সরকারের দায়িত্ব। এজন্য যা যা করা দরকার, সব করা হবে। যারা এজন্য দায়ি, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

দুর্নীতির ‘টুটি চেপে ধরার’ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ শুরু করেছে সরকার।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগগুলো অর্থনীতির জন্য ইতিবাচক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই কার্ডগুলোর বিপরীতে টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে না, তাই বাজারে নতুন করে মূল্যস্ফীতির সম্ভাবনা নেই। বরং এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও সচল ও শক্তিশালী হবে। 

জনগণের অর্থনৈতিক মুক্তি ও মানুষকে স্বাবলম্বী করাই তার সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

সংসদ নেতা বলেন, বিএনপি বরাবরই মনে করে জনগণই ক্ষমতার উৎস। বিএনপির দেওয়া প্রতিশ্রুতিতে মানুষের অকুণ্ঠ সমর্থন আছে বলেই তারা নির্বাচনে এর প্রতিফলন দেখিয়েছে। 

তিনি আরও বলেন, অতীতে অনেকেই ‘অদ্ভুত’ সব আশ্বাস দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি, কিন্তু বর্তমান সরকার প্রতিটি কথা রক্ষায় সচেষ্ট থাকবে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এক ভয়াবহ ভঙ্গুর অর্থনীতি নিয়ে তার সরকার যাত্রা শুরু করেছে। তবে দুর্নীতি বন্ধ করে এবং মানুষের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশকে দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি সংসদকে আশ্বস্ত করেন। অধিবেশনে তিনি দ্রুতই ‘কৃষক কার্ড’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনাও সংসদকে অবহিত করেন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর