এজেক প্লাস সম্মেলনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেক) প্লাস অনলাইন সম্মেলনে অংশ নিয়ে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ সম্মেলনে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এ সম্মেলনে আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিসহ সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন। 

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিলো- ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর-লেস্তে, কোরিয়া প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া।

শীর্ষ নেতাদের পাশাপাশি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও এই অধিবেশনে অংশ নেন। 

সম্মেলনে এশিয়ার দেশগুলোর কার্বন নিঃসরণ কমিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কৌশল নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই জ্বালানি ও পরিবেশ রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতি এবং আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। 

সূত্র জানায়, জাপানের নেতৃত্বে গঠিত এই প্ল্যাটফর্মে বাংলাদেশ সক্রিয়ভাবে যুক্ত থেকে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর