পুলিশের পোশাকে ফিরছে ‘খাকি’, শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারির নির্দেশ

আপডেট : ০৪ মে ২০২৬, ০৩:২৯ পিএম

পুলিশের বর্তমান ইউনিফর্ম মানানসই নয় উল্লেখ করে বাহিনীটির পোশাকে বড়ো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের শার্টের রঙ বহাল রেখে প্যান্টের রঙ ‘খাকি’ করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। 

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে এবং খোদ পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে বিদ্যমান পোশাক নিয়ে সন্তুষ্টি নেই। দৃশ্যত এই পোশাকটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়নি এবং এটি মানানসইও নয়। তাই পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা একটি ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

পোশাকের পরিবর্তন সম্পর্কে তিনি আরও জানান, মেট্রো ও জেলা পুলিশের শার্টের রঙ আগের মতোই থাকবে, তবে প্যান্টের রঙ হবে খাকি। এটি অফিশিয়ালি আজই ঘোষণা করা হলো। তবে কাপড় উৎপাদন ও তৈরির প্রক্রিয়ার কারণে এটি পুরোপুরি কার্যকর হতে আরও কিছুদিন সময় লাগবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শীর্ষ সন্ত্রাসীদের জামিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাঁচ আগস্টের পর অনেকে আদালত থেকে জামিন পেয়েছেন, এটি একান্তই আদালতের বিষয়। তবে জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসী বা চিহ্নিত অপরাধী যেই হোক না কেন, তারা যদি পুনরায় অপরাধে জড়ায় তবে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধির ওপর নজরদারি ও তদন্ত চলমান রয়েছে।

সংসদীয় অধিবেশন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, এই সংসদের অধিবেশন ব্যর্থ নয় বরং সফল হয়েছে। বিরোধী দল ভিন্ন মত দেবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি নিয়ে তিনি জানান, রোহিঙ্গা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সামগ্রিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

একাত্তর/এসি
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক বা অন্য কোনো কারণে কাউকে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কেবল নিয়মমাফিক পুলিশ ভেরিফিকেশনের কারণে ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর