পুশইনে সতর্ক সীমান্ত, পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রুখতে হটলাইন

আপডেট : ১২ মে ২০২৬, ০৩:১৩ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে বিশেষ হটলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সীমান্তে পুশইন বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানির পশুর হাটের নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন মেনে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে বাংলাদেশের কোনো আপত্তি নেই। তবে আমাদের প্রধান উদ্বেগ হলো নিরাপত্তা এবং যেন কোনোভাবেই পুশইন না হয়। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে।

কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, চাঁদাবাজি রুখতে এবার হটলাইন চালু করা হচ্ছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে ‘বডি ওর্ন ক্যামেরা’ থাকবে। এ সময় তিনি বিরোধীদলীয় নেতাকে চাঁদাবাজদের কোনো তালিকা থাকলে তা সরকারকে দেওয়ার আহবান জানান।

ঈদের প্রস্তুতি নিয়ে তিনি আরও জানান, কোরবানির চামড়া সংরক্ষণে লবণ বিতরণের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়া ঈদের আগে ও পরে মোট সাত দিন মনিটরিং সেল খোলা থাকবে। সড়ক, রেল ও নৌপথসহ সব সংস্থার হটলাইন সার্বক্ষণিক চালু থাকবে।

পোশাক শ্রমিকদের বেতন-ভাতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের আগে শ্রমিকরা যেন তাদের মজুরি পান, সে বিষয়ে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই বেতন পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হবে।

একাত্তর/এসি
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক বা অন্য কোনো কারণে কাউকে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কেবল নিয়মমাফিক পুলিশ ভেরিফিকেশনের কারণে ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর