বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মূলধারায় ফেরাতে কমিটি গঠন

আপডেট : ১৩ মে ২০২৬, ০৬:৩২ পিএম

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা এবং জাতীয় অর্থনীতিতে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি শক্তিশালী আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার।

বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবার মান নিশ্চিত করাই এই সভার মূল লক্ষ্য ছিল।

সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের সকল সরকারি-বেসরকারি অবকাঠামোতে প্রতিবন্ধী ব্যক্তিদের বাধাহীন প্রবেশাধিকার এবং মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

শুধু সুযোগ-সুবিধাই নয়, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পরিবারগুলো যাতে সামাজিকভাবে একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ পরিবেশে জীবনযাপন করতে পারে, সে বিষয়েও বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য হলো সমাজের কোনো অংশকে পেছনে ফেলে না রাখা। প্রতিবন্ধী সমাজকে এগিয়ে নিতে একাধিক মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে টেকসই সমাধানের লক্ষ্যে এবারই প্রথম খোদ ভুক্তভোগীদেরও (বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি) এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকার মনে করে, সঠিক প্রশিক্ষণ এবং পরিবেশ নিশ্চিত করা গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবেন। তাই তাঁদের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়টি কমিটির অন্যতম প্রধান কাজ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীর সরাসরি তদারকিতে এই কমিটি গঠনকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুততম সময়ের মধ্যে এই কমিটির সুপারিশমালা বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর