দৈনিক ছয় ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪২ পিএম

বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার (১২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন বিষয়ে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব অনুষ্ঠিত একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: নবম-দশম শ্রেণীতে থাকছে না বিষয় বিভাজন

সিদ্ধান্তের বিষয়ে বলা হয়, বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে। কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশের পর সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


একাত্তর/এসজে

দেশীয় গ্যাসের উৎপাদন কমার কারণে চারটি এলএনজি কার্গো আমদানির মাধ্যমে ১০০ এমএমসিএফ এবং পাওয়ার প্ল্যান্টে সরবরাহকৃত গ্যাস থেকে ১৫০ এমএমসিএফসহ মোট ২৫০ এমএমসিএফ গ্যাস শিল্পকারখানার উৎপাদন বৃদ্ধির জন্য...
দেশের সিএনজি স্টেশনগুলো চলতি রোজার মাসে বিকেল ৫টার পরিবর্তে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোজার মাস উপলক্ষে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর