রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকা ইসিতে, বৈঠকে বসছে কমিশন

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় সংসদের সদস্যদের ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ সচিবালয়। নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি ও তফসিল বাস্তবায়নের বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৬ আগস্ট) বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কমিশনের বৈঠকে জাতীয় সংসদ থেকে পাঠানো ভোটার তালিকাটি পর্যালোচনা করা হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।

এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান ও সংবিধিবদ্ধ বিধি অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

সেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে ইসি জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক সম্পন্ন করেছে।

আইনানুযায়ী, সংসদ সদস্যদের গোপন ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আসন্ন এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এদিকে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া এবং তিনি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

একাত্তর/এসি
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের ত্যাগ ও অর্জনকে যেন আমরা কোনোভাবে হারিয়ে না ফেলি; এটিকে হৃদয়ে ধারণ করাই হওয়া উচিত...
জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের উপযুক্ত সম্মান ও মর্যাদা দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে...
রাষ্ট্রপতি নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি।
রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় না, তবে দায়িত্বে না থাকলে আগের বা পরের আইনি বিষয়ের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা...
রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান...
জ্বালানি তেল ও গ্যাসের সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে তিন মাসের লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর