সার ব্যবস্থাপনায় তিন সদস্যের নতুন মন্ত্রিসভা কমিটি

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম

সার সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যে তিন সদস্যের একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত সরকারি গেজেটে এই প্রজ্ঞাপনের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি সই করা হয় সোমবার (২৪ আগস্ট)। 

প্রজ্ঞাপন অনুযায়ী, গঠিত তিন সদস্যের এই কমিটির আহবায়ক করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে।

কমিটির অন্য দুই সদস্য হলেন— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রজ্ঞাপনে নতুন এই কমিটির কার্যপরিধি উল্লেখ করে বলা হয়েছে, কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত সার্বিক কার্যক্রম মনিটরিং করবে এবং সে অনুযায়ী কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে। 

কৃষি মন্ত্রণালয় এই নতুন মন্ত্রিসভা কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির। গেজেটে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একাত্তর/এসি
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
ম্যানচেস্টার সিটির বেঞ্চে অলস বসে থাকার দিন শেষ! অবশেষে ৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ইতি টেনে উত্তর লন্ডনের দল টটেনহ্যাম হটস্পারে যোগ দিলেন ২২ বছর বয়সী ব্রাজিলীয় উইঙ্গার সাবিনহো। চুক্তি...
ইরানের অর্থনীতিকে 'অক্সিজেনহীন' করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার ছক কষলেও বিন্দুমাত্র দমে যেতে নারাজ তেহরান। উল্টে আমেরিকার এই চাপ সৃষ্টিকারী নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর