১০ বছর পর ওয়াশিংটনে শি, ট্রাম্পের সঙ্গে বৈঠক আজ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম

১০ বছরেরও বেশি সময় পর ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আজ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। বৈঠকে বাণিজ্যযুদ্ধের সাময়িক বিরতি বাড়ানো, শুল্ক কমানো, বিরল খনিজ ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার সন্ধ্যায় জয়েন্ট বেস অ্যান্ড্রুজে শিকে স্বাগত জানান ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রে শির এবারের সফর দুই নেতার মধ্যে এ বছরের দ্বিতীয় বৈঠক। তবে ওয়াশিংটন-নেইপিংয়ের গভীর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে বৈঠক থেকে বড় ধরনের কোনো অগ্রগতির প্রত্যাশা কম।

এরই মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধের সাময়িক বিরতি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। পারস্পরিক শুল্ক একসময় ১০০ শতাংশেরও বেশি হয়ে যাওয়ার পর এই বিরতি কার্যকর হয়।

বৈঠকে কিছু শুল্ক কমানো, মাদক পাচার মোকাবিলা এবং দুই দেশের সামরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও সমঝোতা হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আটক চীনা নাগরিক এবং চীনে আটক মার্কিন নাগরিকদের বিষয়ও আলোচনায় আসতে পারে।

শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছে দুই দেশের সম্পর্ককে আরও স্থিতিশীল করার প্রত্যাশা জানিয়ে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের অংশীদার হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বী নয়।

তবে বাণিজ্যের পাশাপাশি তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রপ্তানি নিয়ন্ত্রণ ও বিরল খনিজ নিয়েও দুই দেশের মতপার্থক্য রয়েছে। বিশেষ করে বিরল খনিজ সরবরাহে চীনের প্রভাব এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণ বৈঠকে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।

বৈঠকের পরও দুই দেশের মধ্যে প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে বিশ্লেষকদের ধারণা। তবে বাণিজ্যযুদ্ধের উত্তেজনা কমিয়ে সম্পর্ক স্থিতিশীল রাখার বিষয়ে দুই নেতারই আগ্রহ রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

আরবিএস
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতে ওয়াশিংটনে অভূতপূর্ব ও রাজকীয় আয়োজনের প্রস্তুতি নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রায় এক দশকের মধ্যে শি জিনপিংয়ের প্রথম এই মার্কিন সফরটি ট্রাম্পের...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির লাগামহীন বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর দাবি উঠলেও, তাতে তীব্র বিরোধিতা প্রকাশ করেছেন মার্কিন...
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টা ও হুমকিকে একপেশে, অন্যায্য এবং সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে...
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর