সরকারি চাকরিরত অনেকেই নজরদারিতে আছেন: তথ্য উপদেষ্টা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, সরকার তা কড়া নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। তবে গোপনীয়তার স্বার্থে এই নজরদারি বা তদারকি কোন প্রক্রিয়ায় চালানো হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি তিনি।

সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততার বিষয়ে জানতে চাওয়া হলে উপদেষ্টা জাহেদ উর রহমান অতীত ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা সমস্যা না। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন।

তবে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে তিনি কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ঙ্কর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।

এই নজরদারি বা তদারকির প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা সরকারের প্রাতিষ্ঠানিক সক্ষমতার ইঙ্গিত দিয়ে বলেন, সরকারের ‘মেকানিজম’ আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে। তবে ঠিক কীভাবে বা কোন সংস্থার মাধ্যমে এই তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

একাত্তর/এআরএস
দেশের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হয়ে ওঠার পাশাপাশি নিজ দেশ, শেকড় এবং মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে দেশজুড়ে নজিরবিহীন ও নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী...
আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পিতভাবে তথ্য-উপাত্তের কারসাজি করে ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ০.৮ থেকে ১.১৩ শতাংশ বেশি দেখানো হয়েছিল। অর্থনীতির সাতটি খাতে এ...
বাসাবাড়ির জন্য নির্ধারিত এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ঠিক রাখা এবং খোলাবাজারে অসাধু উপায়ে মূল্যবৃদ্ধি রোধে বাজার মনিটরিং ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
মানবপাচার ও অবৈধ অভিবাসন বন্ধে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক অভিবাসন শাখা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মানবপাচারের ঝুঁকিতে থাকা ১৪টি জেলা চিহ্নিত করে গ্রামপর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও...
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর দিন ঠিক করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো....
জাপানের কাছে হারের পর জয়ে ফেরার লক্ষ্য নিয়ে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল চারটায় সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই দলের জাতীয়...
ইসরাইলে জাতীয় নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ২৭ অক্টোবরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর