পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছালো

পরবর্তী শুনানি ২৩ ডিসেম্বর

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর দিন ঠিক করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে নতুন এই তারিখ নির্ধারণ করেন।

মামলার নির্ধারিত তারিখে এদিন আদালতে সশরীরে হাজির ছিলেন চিত্রনায়িকা পরীমনি। মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনও আদালতে উপস্থিত ছিলেন। শুনানির শুরুতে পরীমনির পক্ষে সময় চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।


সময় আবেদনের কারণ ব্যাখ্যা করে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, মামলাটি আগে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন ছিল। মঙ্গলবার সকালে তাঁরা ওই আদালতে উপস্থিত হয়ে জানতে পারেন, মামলাটি বিচারের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে স্থানান্তর করা হয়েছে। এরপর তাঁরা নতুন এই আদালতে যান।

যেহেতু নতুন আদালতে এটিই মামলার প্রথম তারিখ ছিল, তাই প্রস্তুতির স্বার্থে তাঁরা শুনানি পেছানোর আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করে আগামী ২৩ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন।


মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৫ সালের ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন এবং পরবর্তীতে বাদীসহ চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণও শেষ হয়েছে। তবে মামলাটি বাতিলের জন্য পরীমনি রিভিশন আবেদন করলে উচ্চ আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন এবং পরবর্তীতে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন। উচ্চ আদালতের সেই নির্দেশনা অনুযায়ীই এখন নতুন করে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে র‍্যাব। পরে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের ৩১ আগস্ট মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান তিনি। পরবর্তীতে ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


সিআইডির অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের কোনো বৈধ কাগজপত্র ছিল না। ২০১৯-২০ অর্থবছরে তার নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স থাকলেও ২০২১ সালের ৩০ জুন সেটির মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগপত্রে আরও বলা হয়, অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি এবং মাদক বহনের কাজে নিজের গাড়িটিও ব্যবহার করতেন।

একাত্তর/এআরএস
বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারের পরবর্তী সায়েন্স ফিকশন সিনেমা ‘শামুক’ নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। এর মাঝেই গুঞ্জন রটেছিল, এই মেগা প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে...
টলিউডের সুপারস্টার দেব এবং জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায়কে ঘিরে টালিহাড়ের অন্দরে এখন নতুন গুঞ্জনের ডালপালা মেলছে। সম্প্রতি কালীপুজো ও দীপাবলির উদযাপনে দেবের সঙ্গে একসঙ্গে বাজি পোড়ানোর ছবি...
মিডিয়া পাড়ায় চর্চা থামছেই না! সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির সাম্প্রতিক অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিককে মারধর, অকথ্য ভাষায় গালাগালি ও ‘হত্যার হুমকি’ দেয়ার গুরুতর অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে (আসল নাম শামসুন্নাহার স্মৃতি। আইনি নোটিশ পাঠানো...
মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ প্রকাশনা অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের এক বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য রাহুল...
মানবপাচার ও অবৈধ অভিবাসন বন্ধে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক অভিবাসন শাখা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মানবপাচারের ঝুঁকিতে থাকা ১৪টি জেলা চিহ্নিত করে গ্রামপর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও...
জাপানের কাছে হারের পর জয়ে ফেরার লক্ষ্য নিয়ে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল চারটায় সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই দলের জাতীয়...
ইসরাইলে জাতীয় নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ২৭ অক্টোবরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর