পোশাক শ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর

মজুরি বোর্ড চেয়ারম্যানের ঘোষণা 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে এবং তা যেকোনো দিন চূড়ান্ত হোক না কেন, সেটি চলতি বছরের ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে বলে স্পষ্ট জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষ এবং বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়া ঘিরে তৈরি হওয়া নানা বিভ্রান্তি দূর করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আমি কিন্তু বলিনি যে ১ ডিসেম্বর নতুন মজুরি ঘোষণা দেব। সেটি আইনগত ও বাস্তবিক কারণে সম্ভব নয়। নতুন মজুরি নির্ধারণে বেশ কিছু আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

তবে আমরা যখনই এটি চূড়ান্ত করতে পারব, গেজেট প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ থাকবে যে বর্ধিত মজুরি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকেই কার্যকর ও প্রাপ্য হবে।” তিনি আরও জানান, সে অনুযায়ী শ্রমিকেরা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাঁদের বর্ধিত হারে মজুরি হাতে পাবেন।

মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, নতুন মজুরি নির্ধারণের জন্য আইন অনুযায়ী বোর্ডের হাতে ছয় মাস সময় থাকে এবং প্রয়োজন হলে সরকারের কাছ থেকে অতিরিক্ত সময় নেওয়ারও সুযোগ রয়েছে। তবে সরকার শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে বিষয়টির সুরাহা করতে চায় এবং বোর্ডও সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত বোর্ড ইতিমধ্যে দুটি সভা সম্পন্ন করেছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত সোমবার তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়।

সভা স্থগিতের কারণ ব্যাখ্যা করে চেয়ারম্যান বলেন, বোর্ডের একজন স্থায়ী সদস্য এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছিল। তাঁকে বাদ দিয়ে সভা করার ক্ষেত্রে যদিও আইনগত কোনো বাধা ছিল না, তবে নৈতিক ও বাস্তবিক দিক বিবেচনা করেই সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৩ নভেম্বর সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

সভা স্থগিত করার পেছনে কোনো পক্ষের চাপ বা প্রভাব রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে দ্ব্যর্থহীন কণ্ঠে চেয়ারম্যান বলেন, কোনো তরফে আমার ওপর কোনো চাপ বা অনুরোধ বা উপরোধ বা ভীতি প্রদর্শনের কিছুই নেই। এটি আমি আপনাদের মাধ্যমে শ্রমিক ভাইদের হলফ করে বলছি। মালিকপক্ষ প্রস্তাবের বিষয়ে কী ভাবছে, জানতে চাইলে তিনি বলেন, তারা সভার জন্য অপেক্ষা করছে এবং আগামী তৃতীয় সভার দিনই তারা তাদের সুনির্দিষ্ট প্রস্তাব জানাবে।

নভেম্বরের মধ্যেই নতুন মজুরির খসড়া প্রস্তাব প্রকাশ করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রস্তাব পাওয়ার পর তা নিয়ে বিস্তারিত আলোচনা ও দর-কষাকষি করতে হবে। উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসিয়ে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

তিনি আরও যোগ করেন, আমরা যদি কোনো কিছু জোর করে চাপিয়ে দিই, সেটি বাস্তবায়নযোগ্য হবে কি না, সেটিও দেখতে হবে। আবার আইনি প্রক্রিয়া এড়িয়ে গেলে সিদ্ধান্তে ত্রুটি থেকে যাবে, তখন যে কেউ সেটি আইনি প্রক্রিয়ায় বাতিল করার সুযোগ পেয়ে যেতে পারে।

শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় ও কলকারখানাগুলোর সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে অনুধাবন করতে বোর্ডের সদস্যরা বিভিন্ন শিল্পাঞ্চলে গেছেন বলে জানান চেয়ারম্যান। তিনি জানান, দ্বিতীয় সভার পর বোর্ডের সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলের ছোট, মাঝারি ও বড় তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন এবং সেখানে বিভিন্ন গ্রেডের শ্রমিক, কর্মচারী ও মালিকপক্ষের সঙ্গে কথা বলেছেন।

এর ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলেও একাধিক কারখানা পরিদর্শন করা হয়। ওই সব কারখানায় শ্রমিকদের প্রকৃত বেতন, আবাসন, পারিবারিক ব্যয় এবং তাঁদের আয়ের ওপর নির্ভরশীল সদস্যের সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হয়েছে। এমনকি সোমবার শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তারকে সঙ্গে নিয়ে সাভারের কয়েকটি কারখানাও পরিদর্শন করেন বোর্ডের চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব মাঠপর্যায়ের পরিদর্শনে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নতুন মজুরি নির্ধারণের চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। কেবল মালিকপক্ষ বা শ্রমিকপক্ষের একপেশে বক্তব্যের ওপর নির্ভর না করে সম্পূর্ণ বাস্তব পরিস্থিতি সরেজমিন যাচাই করতেই বোর্ডের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

একাত্তর/এআরএস
চলতি মাসের মধ্যেই দে তৈরি পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি ঘোষণা করা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেছেন, গত ১...
পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর সভা করবে নিম্নতম মজুরি বোর্ড। সভায় মালিকপক্ষের প্রতিনিধির লিখিত মজুরি প্রস্তাব...
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে মালিকদের দুই সংগঠন। সংগঠন দুটি হলো বাংলাদেশ তৈরি পোশাক...
তৈরি পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ডের পূর্বনির্ধারিত তৃতীয় সভাটি শুরুর মাত্র দেড় ঘণ্টা আগে হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর বিজয়নগর ও শ্রম ভবন এলাকা। সোমবার সকাল ১১টায় বৈঠক বসার...
রাজধানীর মিরপুর, মহাখালী এবং বাড্ডা এলাকায় মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে রাত ১০টা ২০ মিনিটের মধ্যে পৃথক এই তিনটি ঘটনায় নগরজুড়ে...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
গোপালগঞ্জে চলমান অস্থিরতা, নাশকতা এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধে সরকারের কাছ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা ও আগুনের রেশ কাটতে না কাটতেই, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর