দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এবার ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সঞ্চালনের ধারাবাহিকতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না কেন্দ্রটি। মূলত কারিগরি পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ যুক্ত করা হয়েছে।

এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয় পারমাণবিক বিদ্যুৎ। ওই দিন বেলা তিনটা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। কমিশনের অধীন পরিচালনার কাজটি করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি। রূপপুরে এক হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে প্রকল্পের মেয়াদ। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই। কিন্তু ডলারের দাম বাড়ায় ২৬ হাজার কোটি টাকা খরচ বেড়েছে প্রকল্পের। এক লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা খরচ হবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে।

একাত্তর/এসি
দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বহু ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন...
দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি প্রস্তুতি এবং বহু ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হলো। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর...
দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনার দ্বারপ্রান্তে বাংলাদেশ। পারমাণবিক যুগের পথে বড় মাইলফলক ছুঁয়ে মঙ্গলবার মধ্যে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে দেশের প্রথম...
সব ঠিক থাকলে আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব...
প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।
রাজধানীর একসময়ের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। 
দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। সোমবার (২৩ নভেম্বর) সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হতে যাচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল তিনটায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হবে। রোববার (২২...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর