শেষ মুহূর্তের গোলে প্লে-অফ থেকে বিদায় মেসির মায়ামির

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম

প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। শনিবার (২৮ নভেম্বর) কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরেছে লিওনেল মেসির দল। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে কলম্বাসের বিপক্ষে চারবারের দেখায় একবারও জয়ের মুখ দেখল না মায়ামি।

ম্যাচের স্টপেজ টাইমে সান্তিয়াগো রদ্রিগেজের করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে কলম্বাস ক্রু। এই জয়ে টানা আট ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল দলটি। চলতি মৌসুমে মায়ামির বিপক্ষে চারবারের দেখায় চারটিতেই জিতেছে তারা।

ম্যাচে মেসির চিরচেনা ছন্দ দেখা যায়নি। যদিও ব্যক্তিগতভাবে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে ২৬ গোল ও ১৭টি গোলে সহায়তা করেছেন তিনি। টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন গোল্ডেন বুট। তবে মেসির ব্যক্তিগত সাফল্য দলীয় ব্যর্থতা আড়াল করতে পারেনি।

পুরো মৌসুমে নিজেদের মাঠেও প্রত্যাশিত ফল পায়নি মায়ামি। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে প্লে-অফে ওঠা অন্য দলগুলোর বিপক্ষে তাদের জয় ছিল মাত্র একটি।

২০২৩ সালের জুলাইয়ে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার প্লে-অফের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল দলটি। ২০২৪ সালে আটলান্টা ইউনাইটেডের কাছে সেরা তিন ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছিল মায়ামিকে। তবে এবার প্রথম রাউন্ডে মাত্র দুই ম্যাচেই সিরিজ শেষ হয়ে গেল তাদের।

মৌসুমের দৌড় আগেভাগেই শেষ হয়ে যাওয়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে মেসিকে। তবে ডিসেম্বরে মায়ামির হয়ে দেশের মাঠে একটি প্রীতি ম্যাচে খেলতে পারেন তিনি।

এদিকে ২০২৩ সালের ৩১ মে মন্ট্রিলের বিপক্ষে এবং এর চার দিন পর নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে টানা দুটি ম্যাচে ১-০ গোলে হেরেছিল মায়ামি। এরপর এই প্রথম নিয়মিত মৌসুম ও প্লে-অফ মিলিয়ে টানা দুই ম্যাচে কোনো গোল করতে ব্যর্থ হলো দলটি।

 

একাত্তর/কেআই
মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ পর্ব শুরু হতে যাচ্ছে চলতি সপ্তাহেই, আর বরাবরের মতোই ফুটবল বিশ্বের সব আলো এখন লিওনেল মেসি ও তাঁর দল ইন্টার মায়ামির ওপর। প্রায় ১৫ বছরের মধ্যে প্রথম দল হিসেবে টানা...
লিওনেল মেসিকে ছাড়া নতুন এক অধ্যায়ের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ে সাবেক অধিনায়ককে আর না পাওয়া গেলেও, ডাগআউটে তাঁকে ফেরানোর এক রোমাঞ্চকর দরজা খুলে দিলেন...
গত দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ফুটবলে একটা অলিখিত নিশ্চয়তা ছিলো, মাঠে যতই বিপদ আসুক, লিওনেল মেসি আছেন! কিন্তু শুক্রবার সেই চেনা বাস্তবতা বদলে গেলো। ইন্টার মায়ামির এই মহাতারকাকে ছাড়া...
লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসরের পর নতুন যুগের শুরুটা সুখের হলো না বর্তমান বিশ্ব রানার্সআপ আর্জেন্টিনার। বুয়েনস আইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে এক...
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দাবি, ‘পার্ম’ নামের এই সাবমেরিনটিই দেশটির প্রথম পারমাণবিক সাবমেরিন, যা জিরকন...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি অবিস্ফোরিত ককটেল, দুই হাজার...
হরমুজ প্রণালীর কাছে ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলির মুখে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর