ডিসেম্বর ঘিরে গুজব ও নাশকতা ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গুজব ও অপতৎপরতা রুখতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দিনাজপুর সেক্টর কমান্ডার ফয়সল হোসেন।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন ঘটেনি কিংবা অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি হয়নি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবি সব সময় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

ফয়সল হোসেন আরও বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিতিশীল বা নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সীমান্তের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত ও জোরদার করা হয়েছে।

তিনি জানান, বিজিবির সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে সীমান্তে  থার্মাল ডিভাইস স্থাপন, ডগ স্কোয়াড এবং উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে।

একাত্তর/কেআই
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক থাকা ৪১ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও গুজব। সরেজমিনে দেখা গেছে, কার্যালয় থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গায়...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড...
যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ ও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে দিন-রাত সর্বোচ্চ সতর্ক অবস্থানে...
২০২৭ সালের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করবে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট। 
দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে  ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।
ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় হুতিদের অবস্থান লক্ষ্য করে ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় হুতিদের ১২১ যোদ্ধা ও কমান্ডার নিহত অথবা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিন্দা জানাতে কানাডায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির সরকার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর