রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২০ আগস্ট

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম

দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ও তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল

মনোনয়নপত্র দাখিল: ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত (প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে)।

মনোনয়নপত্র যাচাই-বাছাই: ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে (ইসি ভবনে)।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল চারটা পর্যন্ত।

ভোট গ্রহণ: ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত (জাতীয় সংসদের অধিবেশন কক্ষে)।

সাংবাদিক সম্মেলনে ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের পাঠানো চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। অন্য দুই নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ বিদেশে থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উল্লেখ করেন, সময়সূচি ঘোষণার পর কমিশনের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। পরবর্তী সময়ে হালনাগাদ তথ্য ও প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

একাত্তর/এসি
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহবান করা হতে যাচ্ছে।  বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম একাত্তরকে এই তথ্য জানান। 
দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় সংসদের সদস্যদের ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ সচিবালয়। নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি ও তফসিল বাস্তবায়নের বিষয়ে আলোচনা করতে...
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের ত্যাগ ও অর্জনকে যেন আমরা কোনোভাবে হারিয়ে না ফেলি; এটিকে হৃদয়ে ধারণ করাই হওয়া উচিত...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মিজ কাজী জেসিন।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর