আদানির দুই নম্বর ইউনিট চালু, আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ২ নম্বর ইউনিটটি ফের চালু হয়েছে। ফলে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

রোববার দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি জাতীয় গ্রিডে যুক্ত হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, ইউনিটটি পুনরায় চালুর পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে উৎপাদন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)-এর জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান বাসস’কে জানান, বর্তমানে ২ নম্বর ইউনিট থেকে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

তিনি জানান, কেন্দ্রটির ১ নম্বর ইউনিট থেকে ৭৫৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে ফিড ইউনিটে কারিগরি ত্রুটির কারণে ২ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়।

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিট রয়েছে। সেগুলো থেকে ৮০০ মেগাওয়াট করে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে আদানি।

একাত্তর/এআরএস
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। তবে, রাজধানী ঢাকাকে ‘হিট আইল্যান্ড’ হিসেবে উল্লেখ করেছে ওয়ার্ল্ড ব্যাংক। তারা বলছে, তীব্র তাপমাত্রার কারণে, উৎপাদন সক্ষমতা কমার ফলে,...
২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাস পর্যন্ত ভারতীয় আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলার শুল্ক ও কর ফাঁকি দেয়া হয়েছে। 
আমের বাম্পার উৎপাদন ও রপ্তানিতে এ বছর রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। চলতি মৌসুমে প্রায় ২ লাখ ৫ হাজার ৩৪ হেক্টর জমিতে প্রায় ২৭ লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে।
ভারতের ঝাড়খন্ডের গোড্ডার আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে আবারও সরবরাহ শুরু হয়েছে। কারিগরি ত্রুটি সারানোর পর একটি ইউনিট থেকে সোমবার বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়।
সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি। 
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও ‘সচেতন গ্রাহক ফোরাম’। চাকরি পুনর্বহালের দাবি এবং ব্যাংকটিকে...
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ মামলায় পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর