দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিসেম্বরে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

‎দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 

রোববার (২৭ সেপ্টেম্বর) ‎রাজধানীর পানি ভবনে নদী দিবস উপলক্ষে নোঙর আয়োজিত ‘দেশের নদী অধিকার ও আন্তর্জাতিক পানির ন্যায্য বণ্টন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
‎
পানিসম্পদমন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে গঙ্গা চুক্তি বাস্তবায়নে ভারতকে তার দায়িত্ব পালন করতে হবে।
‎
তিনি আরও বলেন, ‎সব বাস্তবতা ও প্রভাব বিবেচনায় নিয়েই পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।


‎
এদিকে উপকূলীয় এলাকার পানি সংকট নিয়ে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, উপকূলীয় অঞ্চলে ৮০০ থেকে ৯০০ ফুট গভীর নলকূপ স্থাপন করেও অনেক এলাকায় পানি মিলছে না। 

এ সংকট মোকাবিলায় খাল খননের প্রয়োজন। এ কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন বলেও জানান তিনি। 

আলোচনা সভায় পানিসম্পদমন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও নদী রক্ষা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।  

আরবিএস
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। 
সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল পর্ব আজ (২৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগ থেকে শুরু হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৫৮ জন।  
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর