পারমাণবিক অস্ত্রের পথ বন্ধ করেনি সৌদি আরব!

মার্কিন গোয়েন্দা রিপোর্ট

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরির গোপন এবং বিকল্প পরিকল্পনা এখনো পুরোপুরি খারিজ করেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের এক অতি-গোপনীয় গোয়েন্দা মূল্যায়নে পাওয়া এমন তথ্যে ওয়াশিংটনের রাজনীতিতে বড় ধরনের তোলপাড় শুরু হয়েছে।

ওয়াশিংটন পোস্টের এক বিস্ফোরক প্রতিবেদনে জানানো হয়েছে, রিয়াদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কোটি কোটি ডলারের বেসামরিক পারমাণবিক চুক্তি নিয়ে মার্কিন কংগ্রেসে যখন তীব্র আলোচনা চলছে, তখনই এই চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য সামনে এলো। গত মাসে কংগ্রেসে পাঠানো ওই গোপনীয় নথিতে স্পষ্ট ইঙ্গিত দেয়া হয়েছে, সৌদি আরব তাদের সামরিক পরমাণু ভাবনার পথ খোলা রেখেছে। যদিও সিআইএ এই নথির বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মার্কিন প্রশাসনের দাবি, রিয়াদের সঙ্গে এই পারমাণবিক চুক্তির ফলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও মজবুত হবে, মার্কিন প্রযুক্তির ব্যবসা বাড়বে এবং সৌদি আরবকে রাশিয়া বা চীনের দিকে ঝুঁকতে বাধা দেওয়া যাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরও চুক্তির পক্ষে সাফাই গেয়ে জানিয়েছে, ওয়াশিংটন কোনোভাবেই সৌদি আরবের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে সমর্থন করে না।

অন্যদিকে, রিয়াদ এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও দেশটির জ্বালানিমন্ত্রী যুবরাজ আব্দুলঅজিজ বিন সালমানের আগের বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলেছে, তাদের এই প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ ও স্বচ্ছ। তবে নথির তথ্য বলছে, চুক্তির আওতায় প্রাথমিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৫ শতাংশে সীমিত রাখা হলেও পরে তা ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। আর পরমাণু বিশেষজ্ঞদের মতে, ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত পথকে অবিশ্বাস্যভাবে সহজ ও সংক্ষিপ্ত করে দেয়।

জতিসংঘের পরমাণু সংস্থা- আইএইএ’র কঠোর পরিদর্শন বা অতিরিক্ত প্রোটোকল মেনে চলার বাধ্যবাধকতা না রেখে ট্রাম্প প্রশাসনের এই নরম সুরের চুক্তির কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক সিনেটররা।  পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে লেখা চিঠিতে তারা বলেছেন, ট্রাম্প প্রশাসন সৌদি আরবের অযৌক্তিক দাবির কাছে নতিস্বীকার করে ঐতিহাসিক নিরাপত্তা নীতি ভঙ্গ করছে। কংগ্রেসে ৯০ দিনের পর্যালোচনা চললেও ট্রাম্প এই চুক্তির সঙ্গে ইসরায়েলের সাথে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার শর্তও যুক্ত করেছেন, যা মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক রাজনীতিতে এক নতুন টানটান উত্তেজনার জন্ম দিয়েছে।

 

একাত্তর/এআরএস
নিবাসের সঠিক ভৌগোলিক অবস্থান (জিও-লোকেশন) অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় চরম প্রাণভয়ে ওয়াশিংটন ডিসির জর্জটাউনের বিলাসবহুল বাড়ি থেকে এক প্রকার পালিয়েই একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন...
মার্কিন শুল্কনীতির ধাক্কা সামলাতে তৈরি পোশাক খাতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনছে ভারত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চড়া শুল্ক আরোপ ও মার্কিন বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ভারতের পোশাক রপ্তানিকারকরা...
চীনের এক নারী গোয়েন্দার সাথে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের কথিত ব্যক্তিগত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর চরম সংকটের মুখে পড়েছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টটি। মাত্র...
নিজের বিরুদ্ধে শুরু হওয়া অভিশংসন উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ আমেরিকার শত্রুদের কাছে এই বার্তাই পাঠায় যে, দেশটি নিজের যোদ্ধাদেরই...
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ও মোস্ট ওয়ান্টেড এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।
সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান...
গ্রাহকদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির। তিনি বলেছেন, ব্যাংক খাতে একজন গ্রাহকের প্রতিকার চাওয়ার জায়গা খুবই কম;...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর