শিশুদের লুকায়িত গুণ প্রকাশের সুযোগ দিন, অভিভাবকদের প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম

শিশুদের মেধা ও লুকায়িত প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ দিলে আগামী দিনের তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য শিশুরা যে বিষয়ে আগ্রহী, অভিভাবকদের সে বিষয়ে তাদের চর্চা করার সুযোগ দেওয়ার আহবান জানান তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ব শিশু অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শিশুদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে তাদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

সে বছর ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে বাবা মায়ের সঙ্গে শিশু একাডেমির অনুষ্ঠানে আসেন তারেক রহমান। আর আজ প্রতিষ্ঠানটির ৫০বছর পুর্তিতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আসেন তিনি। বক্তব্যে তাই শৈশবের সেসব মধুর দিনের স্মৃতিকাতরতা। 

প্রধানমন্ত্রী বলেন, গিটার কি-বোর্ড বাজানো আর শখ ছিলো। শুরু করেছিলাম, তবে শেষ করতে পারিনি। শিশুদের উদ্দেশে তিনি বলেন, তবে আমি চাই তোমরা যারা গিটার, কি-বোর্ড, হারমনিয়াম, বাঁশি বাজাতে পছন্দ করো সেটা শেখা শুরুর পর অবশ্যই শেষ করবে।

প্রধানমন্ত্রী জানান, কেবল পড়াশোনাই নয়, সংস্কৃতির পাশাপাশি দেশের প্রতিটি শিশুকে খেলাধুলাতেও পারদর্শী করে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে ২০২৮ সাল থেকে সরকারি কার্যক্রম পুরোদমে শুরু হবে।

বক্তব্যে শিশুদের পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহবান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিশুরা যাতে অনায়াসে তাদের সুপ্ত প্রতিভা প্রকাশ করতে পারে, সে বিষয়ে অভিভাবকদের দৃষ্টি দেওয়ার পরামর্শ দেন তিনি।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন,...
সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই যুগে প্রথাগত শিক্ষা পদ্ধতির বাইরে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
বিশ্ব বসতি দিবসে দেশের আবাসন খাতে নতুন রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নাগরিকদের জন্য কেবল একটি বাসস্থানই যথেষ্ট নয়, সেটিকে নিরাপদ, সুপরিকল্পিত ও টেকসই করাও এখন সময়ের দাবি। ঢাকায়...
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় ‘বলাকা’য় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। 
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সারাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণ বা মৌখিক পরীক্ষা পরিচালনায় কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আগামী ১৫ অক্টোবর থেকে...
সরকার দ্রুততম সময়ের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে এই লক্ষ্য অর্জনে প্রযুক্তিগত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর