পাঁচ ফ্লাইট বাতিল, রিয়াদ বিমানবন্দর বন্ধ সোমবার রাত তিনটা পর্যন্ত

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার জেরে  নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ থেকে রিয়াদগামী অন্তত পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) থেকে রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট।

এদিকে রিয়াদ কর্তৃপক্ষ ১২ অক্টোবর বাংলাদেশ সময় রাত তিনটা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে রওনা হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে থাকাকালেই রিয়াদ বিমানবন্দরের আকস্মিক হামলার খবর পায়। উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইটটি মাঝপথ থেকে ঘুরিয়ে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরবর্তীতে যাত্রী ও ক্রুদের নিয়ে ফ্লাইটটি ঢাকায় ফেরত আসে।

এদিকে শনিবার মধ্যরাতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো এক ভয়াবহ মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। নিহতদের মধ্যে মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পরপরই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বপ্রকার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলা চালিয়েছে হুথিরা। এর আগে গত বৃহস্পতিবার চালানো এক হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। ওই দিন বিমানবন্দরে থাকা সৌদিয়া এরলাইন্সের একটি উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালালে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

দুই মাস ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চরম রূপ ধারণ করেছে। হুথিরা রিয়াদ বিমানবন্দরকে মূল লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং সম্প্রতি সৌদি আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থাকে হুশিয়ারিও দিয়েছিল। তার পরপরই শনিবার এই বড়ো ধরনের সামরিক হামলার ঘটনা ঘটে, যা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বিমান চলাচলে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে।

একাত্তর/এসি
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে অনির্দিষ্টকালের জন্য সব ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। ফ্লাইট সেবাদানকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সংযুক্ত আরব...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ককপিট ও কেবিন ক্রুসহ সব নারী কর্মীর মাধ্যমে আজ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
দীর্ঘ নয় বছর পর স্বাধীনতা দিবসে চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম ফ্লাইট। এটি হতে যাচ্ছে বিমানের ২৩তম রুট। 
দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আন্দোলনের রূপকার এবং ককরোচ জনতা পার্টির (সিজিপি)  প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রোববার রাজ্যসভার সংসদ সদস্য তথা প্রবীণ আইনজীবী কপিল সিব্বালের বাসভবন ত্যাগ করে...
দিল্লিতে ভোটের হিড়িক আর ক্ষমতার লড়াইয়ের মাঝে এখন সবচেয়ে চটকদার নাম ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজিপি! প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় ‘১৩ কোটি ভোট হাওয়া’ করার অভিযোগে যে...
দিল্লিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছে দেশের শীর্ষ আদালত।...
পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর