চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য উদ্যোক্তা হতে আগ্রহীদের নিয়ে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় শিগগিরই এসএমই নীতিমালা অনুমোদন দেবে মন্ত্রিসভা। এ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু চাকরি খুঁজে সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। বরং এসএমই খাতের মাধ্যমে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করা জরুরি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন।

একাত্তর/কেআই
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে দায়ী করেছেন বলে কয়েকটি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করেছে বাংলাদেশ। ঢাকা জানিয়েছে, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে...
শুধু চাকরি খুঁজে সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। বরং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) মাধ্যমে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক...
ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬’। 
সশস্ত্র বাহিনীকে আধুনিক, প্রযুক্তি নির্ভর ও সমন্বিত কাঠামোয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’...
বৈশ্বিক উষ্ণতা রোধে যথেষ্ট শক্তিশালী নয় এমন অভিযোগে কপ-৩১ সম্মেলনের সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার উপস্থাপিত চূড়ান্ত খসড়া চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য কয়েকটি দেশ। এর ফলে...
নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ শুরু করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাম্প্রতিক বক্তব্যে তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে...
যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ ও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে দিন-রাত সর্বোচ্চ সতর্ক অবস্থানে...
প্রথমার্ধের ঢিলেঢালা ও ভুলভরা খেলা ঝেড়ে ফেলে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বার্সেলোনা। দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দাপুটে ও তেজোদীপ্ত ফুটবলে দারুণভাবে ঘুরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর