জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম

ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬’।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে শনিবার (২১ নভেম্বর) রাজধানীর শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। এবারের মেলায় সারা দেশের প্রায় ৪০০টি প্রতিষ্ঠান অংশ নেবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে এসব প্রতিষ্ঠানকে ছয় শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। আগামীতে উদ্যোক্তারা যাতে বিনা জামানতে ঋণ নিতে পারেন, সে ব্যবস্থা করা হবে। পাশাপাশি পণ্যের মান সনদ দ্রুত পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলো সহজ করা হবে।

তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে দেশের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের পণ্য রপ্তানি করতে পারেন, সরকার সে বিষয়েও গুরুত্ব দিচ্ছে।

একাত্তর/কেআই
সশস্ত্র বাহিনীকে আধুনিক, প্রযুক্তি নির্ভর ও সমন্বিত কাঠামোয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’...
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে সহজে ঋণ ও পণ্যের মান সনদ নিতে পারেন, সে ব্যবস্থা করবে সরকার। একই সঙ্গে দেশের বাজারে পণ্যের উল্লেখযোগ্য ভূমিকা রাখার পাশাপাশি রপ্তানির সুযোগ তৈরিতেও গুরুত্ব দেওয়া...
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানেরা।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ রান করে নতুন ইতিহাস গড়েছে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ৭২০ রান করে ইনিংস ঘোষণা করেছে দলটি। এতে প্রথম ইনিংসে ভারতের লিড দাঁড়িয়েছে ৩৫২ রান। দলের প্রথম...
যুদ্ধবিরতির মধ্যেই গাজা সিটিতে খাদ্য সহায়তাবাহী একটি গাড়িতে ইসরাইলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) নগরীর তেল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক...
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী ছয় ঘণ্টায় প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
গত দুই দিনের বৃষ্টির পর রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। তবে এখনো শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪তম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর