স্থানীয় নির্বাচন: ৫৫ দলকে সংলাপে ডাকলো ইসি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর শুরু হয়ে এক ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। পরে নির্বাচন কমিশন থেকে সংলাপের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসি সচিব জানান, নির্ধারিত তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশন মতবিনিময় করবে। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল, তারা সবাই আমন্ত্রণ পাচ্ছে। পাশাপাশি নতুন নিবন্ধন পাওয়া চারটি রাজনৈতিক দলকেও এই মতবিনিময় সভায় যুক্ত করা হয়েছে। মূলত স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যেই দলগুলোর মতামত নিতে এই উদ্যোগ নিয়েছে কমিশন।

এদিকে নির্বাচন কমিশন ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ ও তালিকা প্রকাশ করেছে। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশজুড়ে পাঁচটি ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে এক হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে এক হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ধারাবাহিকভাবে চার ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং সর্বশেষ ২৭ মে পঞ্চম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের এই কর্মযজ্ঞ শেষ হওয়ার পরপরই পর্যায়ক্রমে দেশের অন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনও সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

তিন দিনের সংলাপে আমন্ত্রিত রাজনৈতিক দলের তালিকা

প্রথম দিন (নিবন্ধন নম্বর ০০১ থেকে ০২৪):

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এল.ডি.পি (০০১), জাতীয় পার্টি-জেপি (০০২), কৃষক শ্রমিক জনতা লীগ (০০৪), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (০০৫), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (০০৭), গণতন্ত্রী পার্টি (০০৮), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (০০৯), বিকল্পধারা বাংলাদেশ (০১১), জাতীয় পার্টি (০১২), বাংলাদেশ জামায়াতে ইসলামী (০১৪), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (০১৫), জাকের পার্টি (০১৬), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (০১৭), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (০১৮), বাংলাদেশ খেলাফত আন্দোলন (০২০), বাংলাদেশ মুসলিম লীগ (০২১), ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) (০২২), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (০২৩) এবং গণফোরাম (০২৪)।

দ্বিতীয় দিন (নিবন্ধন নম্বর ০২৫ থেকে ০৪৫):

গণফ্রন্ট (০২৫), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ (০২৭), বাংলাদেশ জাতীয় পার্টি (০২৮), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (০৩০), বাংলাদেশ কল্যাণ পার্টি (০৩১), ইসলামী ঐক্যজোট (০৩২), বাংলাদেশ খেলাফত মজলিস (০৩৩), ইসলামী আন্দোলন বাংলাদেশ (০৩৪), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (০৩৫), জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা (০৩৬), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (০৩৭), খেলাফত মজলিস (০৩৮), বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (০৪০), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) (০৪১), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (০৪২), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (০৪৩), বাংলাদেশ কংগ্রেস (০৪৪) এবং তৃণমূল বিএনপি (০৪৫)।

তৃতীয় দিন (নিবন্ধন নম্বর ০৪৬ থেকে ০৬৩):

ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ (০৪৬), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ (০৪৭), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম (০৪৮), বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) (০৪৯), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) (০৫০), গণঅধিকার পরিষদ (০৫১), নাগরিক ঐক্য (০৫২), গণসংহতি আন্দোলন (০৫৩), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (০৫৪), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) (০৫৫), বাংলাদেশ লেবার পার্টি (০৫৬), বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) (০৫৭), জাতীয় নাগরিক পার্টি-এনসিপি (০৫৮), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) (০৫৯), জনতার দল (০৬০), আমজনতার দল (০৬১), বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) (০৬২) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি (০৬৩)।

একাত্তর/এসি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামী ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনব্যাপী এ সংলাপ...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে দেশের ৬৪টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নকে পাঁচটি ধাপে ভাগ করে একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব...
কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনটিতে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার...
দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হতে পারে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রথম ধাপের...
দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের প্রিয় মুখ, জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না...
ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান। তাকে ‘বছরের সেরা প্রধান নির্বাহী...
আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়ে আওয়ামী লীগ নিজেদের গণবিরোধী ও গণবিমুখ শক্তি হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এই নৈরাজ্য প্রতিরোধে...
স্মার্ট রাজনীতি করতে হলে সাংবাদিকদের মতামত ও প্রতিক্রিয়াকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ জন্য সাংবাদিকদের সঙ্গে রাজনীতিবিদদের পারস্পরিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর