প্রাথমিক শিক্ষায় জলবায়ু পরিবর্তন ও নদী সুরক্ষার বিষয় অন্তর্ভুক্তির আহ্বান প্রতিমন্ত্রীর

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যসূচিতে কার্বন বৃদ্ধি, নদী সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলাদা পাঠ্যক্রম তৈরি করে তা মূল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অ্যাকশনএইড ও সাসটেইনলঞ্চ ল্যাবস আয়োজিত ‘ইয়ুথ-লেড সাসটেইনেবিলিটি অ্যাকশন রিসার্চ ২০২৬’ শীর্ষক প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তরুণদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এসব প্রকল্পের মধ্যে ছিল ড্রোনের মাধ্যমে অগ্নিনির্বাপণ, জিপিএস ছাড়া অবস্থান শনাক্তকরণ, রোবটের মাধ্যমে চিকিৎসাসেবা, কার্বন নিঃসরণ হ্রাস এবং সবুজ জলবায়ু ব্যবস্থাপনা। প্রকল্পগুলো দেখে তিনি তরুণদের উদ্যোগের প্রশংসা করেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, টেকসই বাংলাদেশ গড়ে তুলতে এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শৈশব থেকেই শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে হবে।

একাত্তর/কেআই
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ফেনী সফরকে কেন্দ্র করে পরশুরাম উপজেলার খেয়াঘাট, মুহুরী নদীর তীরবর্তী এলাকা ও প্রস্তাবিত পথসভাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে হাজারো মানুষের বসতবাড়ি ও কৃষিজমি। শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতের এই প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে মরিচ ও ভুট্টার খেত...
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী ভাষণগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রেনিং সেন্টারের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে...
লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসেই একাধিক বিশ্ব রেকর্ড নিজের করে নিলেন ভারত ‘এ’ দলের ওপেনার বৈভব সূর্যবংশী। মঙ্গলবার (২৪ নভেম্বর) দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্রুততম...
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি এবং অন্যান্য রাজস্ব ও ফি এখন থেকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে জমা দেওয়া যাবে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর জেনোসাইড বা গোষ্ঠী নিধন চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর...
শিক্ষায় বাজেট সংকট নেই বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষাক্ষেত্রে অপচয় রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর