ইউপি নির্বাচন

২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামী ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ইউপি নির্বাচন নিয়ে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটি সভা হবে।

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে তিন দিনের এ সংলাপ অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনা করা হবে।

তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচন অনুষ্ঠানে সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।

পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোট

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় চার হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার এক হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার এক হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার এক হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে চার ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।

একাত্তর/কেআই
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর শুরু হয়ে এক ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন এই মতবিনিময়...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে দেশের ৬৪টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নকে পাঁচটি ধাপে ভাগ করে একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব...
কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনটিতে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার...
দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হতে পারে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রথম ধাপের...
দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের প্রিয় মুখ, জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না...
ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান। তাকে ‘বছরের সেরা প্রধান নির্বাহী...
আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়ে আওয়ামী লীগ নিজেদের গণবিরোধী ও গণবিমুখ শক্তি হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এই নৈরাজ্য প্রতিরোধে...
স্মার্ট রাজনীতি করতে হলে সাংবাদিকদের মতামত ও প্রতিক্রিয়াকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ জন্য সাংবাদিকদের সঙ্গে রাজনীতিবিদদের পারস্পরিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর