আল নাসরের প্রস্তাব ফিরিয়ে দিলেন মদ্রিচ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৮:৫৬ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর পর, গুঞ্জন ছিলও সৌদির ক্লাব আল নাসরে লুকা মদ্রিচকেও হলুদ-নীল জার্সিতে দেখতে চায়। তবে তাদের করা অফারকে মদ্রিচ প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে ক্রোয়েশিয়ার পত্রিকা '২৪সাতা'।

ক্রোয়েশিয়ার পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, সৌদির ক্লাবটি মদ্রিচকে বছরে ৪০ মিলিয়ন ইউরো অফার করেছিলও, কিন্তু মদ্রিচ তাদের করা সেই অফার ফিরিয়ে দিয়েছেন।  

লুকা মদ্রিচের সর্বদাই ইচ্ছা ছিলো বড় ক্লাবে খেলা এবং সেখানেই নিজের ক্যারিয়ার শেষ করা। বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের মাঝমাঠের দায়িত্ব সামলাচ্ছেন। চলতি বছরের জুন মাসে ক্লাবের সাথে তার চুক্তি শেষ হতে যাচ্ছে। তবে এখনো মাদ্রিদ থেকে চুক্তি বাড়ানোর কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। 

তবে ৩৭ বছর বয়সী লুকা মদ্রিচের মত ফুটবলারকে এই সিজনেই রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবে বলে আশা করা যায়না। বিশেষত বিশ্বকাপে মদ্রিচের পারফর্মেন্সের পর কোনো ক্লাব এমন ফুটবলারকে হাতছাড়া করতে চাইবে না সেটাই অনুমেয়।

স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবে এখনো মদ্রিচের বদলি খেলোয়াড় নেই, ফলে এমন অভিজ্ঞ ফুটবলারকে নিজেদের দলে আরও একটা সিজন রেখে দেওয়ার কথা চিন্তা করতেই পারে লস ব্লাঙ্কোসরা। 

এদিকে সৌদি ওকাজ স্পোর্ট বলছে, 'আল নাসরে তাদের দলে একজন ক্রোয়েশিয়ান প্রতিনিধি চায়, যার জন্য টাকা কোনো ব্যাপার নয়।' মূলত তারাই দাবী করেন, বছরে ৪০ মিলিয়ন ইউরোর বেতনে মদ্রিচকে আড়াই বছরের জন্য একটি চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাবটি। 

এই প্রস্তাবে মদ্রিচের সামনে সুযোগ ছিল ক্রোয়েশিয়ার সবথেকে বেশি বেতন পাওয়া ফুটবলার হওয়ার। এছাড়াও সুযোগ ছিল ক্রোয়েশিয়ান ক্রীড়াবিদদের মধ্যে বোজান বোগদানোভিচের পাশাপাশি সবথেকে বেশি আয় করা ক্রীড়াবিদ হওয়ার। 

আরও পড়ুন: কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে বার্সেলোনা

কিন্তু রোনালদোর থেকে একটু ব্যাতিক্রমীভাবে নিজের ক্যারিয়ার শেষ করতে চান সাবেক এই ব্যালন ডি অর জয়ী মিডফিল্ডার। ফলে আরবদের করা মিলিয়ন মিলিয়ন ইউরোর অফার প্রত্যাখ্যান করলেন তিনি। 

ক্রোয়েশিয়ার অধিনায়ক বিশ্বাস করেন, তিনি এখনো নিজের সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবেন, ফলে তিনি এখনো খেলা চালিয়ে যেতে চান। তবে শীর্ষ পর্যায়ে আর খেলতে না পারলে, তিনি অবসর নিয়ে নেবেন।       


একাত্তর/আরআই/এসজে
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর