লালবাগে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৭:৩৭ পিএম

রাজধানীর লালবাগে ছয় তলা ভবনের ছাদে খেলার করার সময়ে দুই ভবনের ফাঁকা দিয়ে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে লালবাগ বড় মসজিদের পাশের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তুষার আহমেদ কায়েস (১২) মো. দেলোয়ার হোসেন ও হ্যাপি আক্তার দম্পতির একমাত্র সন্তান ও লালবাগের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ওই ছয় তলা ভবনের চতুর্থ তলায় থাকেন তারা।

নিহত শিশুর নানা মো. লিটন জানান, বিকালে আরও কয়েকজন শিশুর সাথে ছাদে ক্রিকেট খেলছিল তুষার। খেলার সময়ে তাদের বলটি পাশের ভবনের ছাদে গিয়ে পড়ে। সেই বলটি আনতে পাশাপাশি থাকা এক ভবন থেকে পাশের ভবনে যাওয়ার সময়ে দুই ভবনের ফাঁকা দিয়ে নিচে পড়ে যায় তুষার।

এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল পাঁচটা দশ মিনিটে তুষারকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।  

 

একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর