ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ঘুরুঞ্চি ডট কমের যাত্রা শুরু

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০১:৩৩ পিএম

অস্ট্রেলিয়ার শিক্ষানগরী মেলবোর্ন থেকে যাত্রা শুরু হলো বাংলা ভাষায় প্রথম ও পূর্ণাঙ্গ ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ঘুরুঞ্চি ডট কমের। শনিবার (৪ মার্চ) মেলবোর্নের মেরিবিরনং কমিউনিটি সেন্টারে এক জমকালো অনুষ্ঠানে ওয়েবসাইটটি উদ্বোধন করেন অস্ট্রেলিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী কামরুল চৌধুরী। 

নতুন এই ওয়েবসাইটিতে, সারাবিশ্বের বাংলাভাষী অ্যাডভেঞ্চার প্রিয়, ভ্রমণপ্রিয় মানুষের ভ্রমণ সংক্রান্ত লেখা, নিবন্ধ, ছবি প্রকাশ পাবে। অনুষ্ঠানে, অস্ট্রেলিয়ার প্রধান বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান সিএসআইআরও-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নওশাদ হক, ঘুরুঞ্চির প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমদসহ মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন। 

অনুষ্ঠানে কামরুল চৌধুরী বলেন, মেলবোর্ন থেকে বাংলা ভাষায় প্রথম ভ্রমণ ম্যাগাজিন ও ওয়েবসাইটের যাত্রা শুরু এক অনন্য ঘটনা। সারাবিশ্বের বাংলাভাষী অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, নতুন উদ্যমে তাদের লেখনীর মাধ্যমে যুক্ত থাকবেন এই ওয়েবসাইটের সাথে। 

তিনি আরো বলেন, ভ্রমণ মানুষের মনকে চাঙা রাখে, শরীর সুস্থ রাখে। ভ্রমণ নিয়ে লেখালেখি নির্দোষ চিত্তবিনোদনের এক অফুরান উৎস। ঘুরুঞ্চির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। অনুরোধ রাখেন, ঘোরাঘুরির এই উদ্যোগ যেন মেলবোর্নের বাংলা স্কুলের শিশুদের মাঝে ছড়িয়ে দেয় হয়। 

image


বাঙালি বিজ্ঞানী ড. নওশাদ বলেন, ঘুরুঞ্চির নানান উদ্যোগ তিনি কাছ থেকে দেখেছেন। নতুন করে ভ্রমণ ওয়েব সাইটের যাত্রা তাঁকে আরো অনুপ্রাণিত করছে। ভ্রমণে মানুষের মন উদার হয়। নতুন প্রজন্ম ভ্রমণে উৎসাহিত হয়ে, বড় ভ্রমণকারী হয়ে উঠবেন বলে আশা রাখেন তিনি। 

অনুষ্ঠানে, ঘুরুঞ্চির প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমদ জানান, বাংলা ভাষায় পরিবেশ ও প্রকৃতি নির্ভর কর্মকাণ্ড ও ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার মতো তেমন উল্লেখযোগ্য প্রকাশনা বা প্ল্যাটফর্ম নেই। ঘুরুঞ্চি ম্যাগাজিন সেই শূন্যস্থান পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

ঘুরুঞ্চি ম্যাগাজিন বাংলা ভাষায় পূর্ণাঙ্গ ট্রাভেল ম্যাগাজিন। মানুষকে প্রকৃতির কাছাকাছি যেতে উৎসাহিত করা ও ভ্রমণে আগ্রহী করে তোলাই ঘুরুঞ্চি ম্যাগাজিনের উদ্দেশ্য। তিনি আরো জানালেন, ২০২০ সালে ছোট পরিসরে ঘুরুঞ্চির যাত্রা শুরুর পর আর থেমে থাকতে হয়নি।

সাত মহাদেশের বাংলাভাষী ভ্রমণকারীরা তাদের লেখা পাঠাতে শুরু করেন। বাড়তে থাকে উৎসাহ। সেই উৎসাহেই ঘুরুঞ্চির নবযাত্রা এই ওয়েব সাইট উদ্বোধনের মধ্য দিয়ে। তিনি আশা করেন, নতুন এ ওয়েবসাইট (Ghurunchi.com ) ঘুরুঞ্চিদের আরো উৎসাহ যোগাবে। 

ড. সাদিকা জাহান, মাহবুব স্মারক ও ড. জুই গোমেজের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেলবোর্নে থাকা প্রবাসী বাংলাদেশী ও অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া প্রদেশের গণমাধ্যমের অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছিলো পরিবেশ, প্রকৃতি এবং ভ্রমণ বিষয়ে সাংস্কৃতিক আয়োজন, যাতে ঘুরুঞ্চির পরিবারের সদস্য গান পরিবেশন করেন। তাতে মুগ্ধ হন আগত অতিথিরা।


একাত্তর/এসজে

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির নেতারা। 
অস্ট্রেলিয়ার ড্যাফোডিল অ্যালামনাই পুনর্মিলনীতে বিশ্বব্যাপী ড্যাফোডিল অ্যালামনাইদের সমন্বিত অবদানের মাধ্যমে ১০ মিলিয়ন ডলারের ক্রাউডফান্ড প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো....
বাংলাদেশ আওয়ামী লীগের মেলবোর্ন শাখার নেতারা সম্প্রতি অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের সংসদ সদস্য পিটার খলিল এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশ সম্পর্কে বিরোধী রাজনৈতিক দল ও স্বাধীনতা বিরোধী...
অস্ট্রেলিয়ায় ডারউইনে দুর্বৃত্তের হামলার পর রয়্যাল ডারউইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি ছাত্রের মৃত্যু হয়েছে।বুধবার সকালের হামলার ঘটনায় শুক্রবার তার মৃত্যু হলো। খবর ডেইলি...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
জনগণকে দেওয়া সমস্ত নির্বাচনী অঙ্গীকার বিএনপি সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের...
নতুন জাতীয় পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বিদ্যুতের সাময়িক সঙ্কট কাটাতে গ্রাম ও শহরে সমভাবে লোডশেডিং ভাগ করে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রমনা বটমূলে দলটি প্রতিষ্ঠা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর