প্রাইভেট পড়া‌নো‌কে কেন্দ্র ক‌রে শিক্ষক‌কে কুপিয়ে জখম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১০:৩০ এএম

মাদারীপুর শিবচ‌রে প্রাইভেট পড়ানোকে কেন্দ্র ক‌রে ঢাকা নিউ মডেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও প্রাইভেট শিক্ষক আহসান হো‌সেন‌কে কুপিয়ে জখম করেছে ছাত্ররা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হ‌য়ে‌ছে ওই শিক্ষক‌কে।

মঙ্গলবার রাতে টিউশনি ক‌রে বা‌ড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় বখাটেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত আহসান হো‌সেন ঢাকা নিউ মডেল বিশ্ববিদ্যালয়ে পড়া‌শোনা করেন। বাবা মারা যাওয়ার পর থেকে নানার বাড়ি থেকে টিউশনি ক‌রে নিজের পড়ার খরচ ও সংসারের খরচ যোগান ওই শিক্ষক।

মঙ্গলবার ছাত্রদের সুবিধার্থে শিক্ষক আহসান হো‌সেন দু‌টি ব‌্যাচ ক‌রে দেন। সেই ব‌্যা‌চে যারা বেশি মেধাবী তা‌দের এক‌টি ব্যাচ করেন অপরদিকে যারা একটু কম মেধাবী তা‌দের আরেকটি ব‌্যাচ ক‌রেন আহসান হো‌সেন।

সেই ব‌্যাচ করার প্রতি অনীহা প্রকাশ ক‌রে কয়েকজন বখাটে ছাত্র।

রাত ১১টার সময় ইউনিয়নের সরকারে চর গ্রাম থেকে টিউশনি ক‌রে ফেরার পথে ওই ছাত্ররা শিক্ষকের ওপর হামলা চালায়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুই নারীসহ নিহত চার

এসময় গুরুতর রক্তাক্ত অবস্থায় শিক্ষক আহসান‌কে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহত শিক্ষক‌কে ঢাকা মেডিকেলে পাঠায়।

ব‌হেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আ. বারী উকিল জানায়, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই শিক্ষকের মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় থাকায় তা‌কে দ্রুত হাসপাতালে পাঠাই। আহত শিক্ষক সুস্থ হলে বিস্তারিত ঘটনা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর