রুট পারমিট ছাড়া বাস বন্ধে নগরীতে চলছে অভিযান

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৯:৩৯ পিএম

রুট পারমিট ছাড়া রাজধানীতে বাস-মিনিবাস চলাচল বন্ধে বিআরটিএ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ অভিযান চলছে। বাসরুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

রোববার দুপুর বারোটার দিকে, গুলিস্তান থেকে অভিযান শুরু করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী হাকিম তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এই অভিযান শুরু হয়। 

বিভিন্ন সময় নির্দেশনা দিলেও রাজধানীতে রুট পারমিট ছাড়া অবাধে চলছে বাস মিনিবাস। রুট পারমিটহীন এসব গণপরিবহন বন্ধ করতে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, গুলিস্তান পয়েন্টের অভিযানে মোট ৯টি মামলা এবং ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আইন ভঙ্গের অভিযোগেই জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী হাকিম। তবে যেসব পরিবহনের রুট পারমিট থাকবে না, সেগুলো ডাম্পিংয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।

দক্ষিণ সিটি জানিয়েছে, ঢাকা মহানগরীতে শৃঙ্খলা আনতে ও যানজট নিরসনে এই অভিযান চালানো হচ্ছে এবং সামনের দিনেও চলবে। 

আরও পড়ুন: শিগগিরই সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলবে ঢাবি

বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয় কমিটির ১৭তম সভায় এই সিদ্ধান্ত হয়।

দুই সিটি কর্পোরেশন, বিআরটিএ, ডিএমপির সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও যৌথ অভিযানের মাধ্যমে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধ করা হবে।

অভিযানের খবরে হঠাৎ করেই বাসের সংখ্যা কমতে শুরু করে রাজধানীর মতিঝিল এলাকায়। ফলে সেখান থেকে অভিযান শুরু না করে সরিয়ে আনা হয় গুলিস্তানে। 

প্রতিদিন মতিঝিল এলাকায় বিপুল সংখ্যক গণপরিবহন আর তীব্র যানজট থাকে। কিন্তু রোববার দুপুরে সেই সংখ্যা অনেক কমে যায়। ছিলো না যানজটও। 

এক বাস চালক জানালেন, অভিযানের কথা শুনে অনেক মালিক বাস নামায়নি। অনেকে অন্য রুটে বাস চালাচ্ছে। 

অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় বিআরটিএ-ডিএনসিসির যৌথ উদ্যোগে চলমান বাসের ফিটনেসসহ রুট পারমিট পরীক্ষা-নিরীক্ষা করা অভিযানও শুরু হয়েছে।

একাত্তর/এসজে
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর