সাম্প্রদায়িক সহিংসতা

একাট্টা নানা শ্রেণি-পেশার মানুষ, শাহবাগে পাঁচ দফা দাবি

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১১:৩৬ পিএম

ছুটির দিনে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হলো শিল্পী, মুক্তিযোদ্ধার সন্তান, রাজনৈতিক দলসহ নানা শ্রেণি পেশার মানুষ। সবাই একবাক্যে বললেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ; এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। প্রতিবাদী গান, পদযাত্রা আর মানববন্ধনে দাবি উঠলো সাম্প্রদায়িক সহিংসতার বিচার হোক।

শুক্রবার (২২ অক্টোবর) ছুটির দিন সকালে রাজধানীর ছায়ানট ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এতে অংশ নিয়ে শিল্পীরা বললেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মের মানুষের ওপর হামলার অর্থ বাংলাদেশের অস্তিত্বের ওপরই হামলা। 

শাহাবাগে কুমিল্লায়সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে পদযাত্রা ও মানববন্ধন করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর। 

এসময় দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সব হামলার বিচার এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহবান জানান তারা। 

একই ইস্যুতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন প্রজন্ম একাত্তর। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে নুজহাত চৌধুরী বলেন, একাত্তরের পরাজিত শক্তি সাম্প্রদায়িক সহিংসতার মাধ্যমে দেশকে অকার্যকর করতে চায়। 

এদিকে সাম্প্রদায়িক সহিংসতা রুখতে সবার মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। 

অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তায় ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ পাশ ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি সংগঠন। 

এসব দাবিতে শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সংগঠনগুলোর নেতাকর্মীরা। পরে সন্ধ্যার দিকে একটি মশাল মিছিলের মাধ্যমে তারা অবরোধ কর্মসূচি তুলে নেন।

বাংলাদেশ হিন্দু পরিষদের ডাকে কর্মসূচিতে জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ সনাতন কল্যাণ জোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ, ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনসহ বেশ কয়েকটি হিন্দু সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

অবরোধ কর্মসূচি থেকে বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, আমাদের অন্যতম দাবি হিন্দু সুরক্ষা আইন করা। এ আইনটির জন্য সাইবার ক্রাইমের মতো বিশেষ ট্রাইব্যুনাল হবে। যখন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আমাদের ওপর হামলা করবে তখন এই আইনে তাদের বিচার করতে হবে।

অবরোধ কর্মসূচিতে সংগঠনগুলোর নেতাকর্র্মীরা সম্প্রতি পবিত্র কুরআন শরিফ অবমাননাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় তারা এদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ পাশ ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করার দাবিও জানান। 

এরআগে সকালে জাতীয় জাদুঘরের সামনে সারাদেশে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও হিন্দুদের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সংগঠনগুলো। 

সমাবেশে সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, সারাদেশে হিন্দুদের ওপর হামলার, ভাঙচুর, হত্যা ও হামলা করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সরকার ও প্রশাসন ঘটনা ঘটার পর ব্যবস্থা নেয়নি। আমরা এই হামলার বিচার চাই। এর বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। এসময় তারা শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহবাগে প্রতীকি অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

আরও পড়ুন: কুমিল্লায় পূজা মণ্ডপে হামলা: বাঁচানো গেলো না দিলীপ দাসকে

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস পাল, জাতীয় হিন্দু ফোরামের সাধারণ সম্পাদক মানিক সরকার, বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুমন কুমার রায় প্রমুখ।

তাদের অন্য দাবিগুলো হলো- জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসন বরাদ্দ করাসহ একজন উপ-রাষ্ট্রপতি ও একজন উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করা, দখলকৃত সকল দেবোত্তর সম্পত্তি স্ব-স্ব মঠ ও মন্দির হস্তান্তরসহ উদ্ধারকৃত হিন্দু সম্প্রদায়ের প্রতিমা জাদুঘরের পরিবর্তে মঠ-মন্দিরের কাছে ফেরত প্রদান করা, সরকারি চাকরিতে ২০ শতাংশ কোটা পদ্ধতি চালুসহ হিন্দু ধর্মীয় শিক্ষার্থীদের জন্য সকল মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দু ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করা এবং শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি দেওয়াসহ নিন্ম মাধ্যমিক পর্যায়ে সংস্কৃত শিক্ষা পুনরায় চালু করা।

একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর