কুমিল্লায় পূজা মণ্ডপে হামলা: বাঁচানো গেলো না দিলীপ দাসকে

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৭:৩৪ পিএম

কুমিল্লার একটি মন্দিরে পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত দিলীপ দাস (৬২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তার লাশ নিজ বাড়িতে আনা হয়।

দিলীপ দাস নগরীর গাঙচর এলাকার বাসিন্দা ছিলেন।

১৩ অক্টোবর রাজরাজেশ্বরী কালীবাড়ির পূজামণ্ডপের সামনে দুর্বৃত্তরা তার মাথায় ইট দিয়ে আঘাত করলে গুরুতরভাবে আহত হন তিনি। চিকিৎসা দেওয়ার জন্য পরবর্তীতে তাকে ঢাকায় আনা হয়। 

image


১৩ অক্টোবর কুমিল্লা সদরের নানুয়া দীঘি পূজা মণ্ডপে প্রতিমার কোলে পবিত্র কোরআন রেখে চলে যান কেউ। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী উস্কানিমূলক ও বিকৃত প্রচারণা চালায়। গোষ্ঠীটি পরবর্তীতে প্রতিমা ভাঙচুরের চেষ্টা করে এবং মণ্ডপে ইট-পাথর নিক্ষেপ করে।

আরও পড়ুন: ‘হামলাকারীরা এসেছিল সাম্প্রদায়িক বিদ্বেষ ও রাজনৈতিক স্বার্থে’

নিহত দিলীপ দাসের স্ত্রী এ হত্যার ঘটনায় বিচার দাবি জানিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি।

একাত্তর/এসি

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর