খালার বাসা থেকে 'নিখোঁজ' টিকটকার তিন বোন

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ০২:০১ পিএম

রাজধানীর আদাবরে খালার বাসা থেকে বের হবার পর থেকে খোঁজ মিলছে না তিনবোনের। তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।

গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে তারা বের হন। বাসা থেকে বের হবার সময় তিন বোনের সাথে ব্যাগ ছিল বলে জানায় পুলিশ।

রাজধানীর খিলগাঁও এবং আদাবরে খালার বাসায় থাকা তিন বোনই টিকটক করত। দুপুরে বাসা থেকে একসাথে সবাই বেরিয়ে যাওয়ার পর তাদের খোঁজ না পেয়ে আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের খালা। তিন বোনের মধ্যে দুইজন এসএসসি পরীক্ষার্থী। একটি পরীক্ষা শেষ করে আরও দুটি পরীক্ষা বাকি তাদের। বড় বোন ২০২০ সালে এসএসসি পাস করেছে। 

আদাবর থানার এসআই আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, তিন বোনের নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। তবে রাত ১২টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। এসময় তিন বোনই টিকটকে আসক্ত ছিলেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: এবার মিললো 'লটারি, ভাগ্য পরিবর্তন' লেখা কোটি টাকা

নিখোঁজ তিন বোনের খালা জানান, কয়েক বছর আগে তাদের মা অসুস্থ হয়ে মারা গেছেন। পরে বাবাও বিয়ে করে তাদের কাছ থেকে আলাদা থাকা শুরু করেন। তিন বোনের মধ্যে মেজো ও ছোট জন থাকত খিলগাঁও ছোট খালার বাসায়। তারা এবার এসএসসি পরীক্ষার্থী। আর বড় বোন থাকত আদাবরে বড় খালার বাসায়।

পরীক্ষা কেন্দ্র ধানমন্ডি হওয়ায় দুই বোনকে গত ১০ নভেম্বর খিলগাঁও থেকে আদাবরে আনা হয়। গতকাল সকাল ১০টা ৫০ মিনেটে খালার বাসায় তিন বোন ছাড়া আর কেউ ছিল না। এ সুযোগে সকাল ১১টার দিকে নিজেদের কাপড়চোপড় নিয়ে তারা বের হয়ে যায়। ১১টা ১০ মিনেটের দিকে তাদের খালা বাসায় ফিরে দেখেন, তারা বাসায় নেই। বাড়ির সিসি ক্যামেরায় তাদের বের হওয়ার দৃশ্য দেখা গেছে। খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন।

তিনি বলেন, মেজো ও ছোট বোন টিকটকে আসক্ত ছিল। তাদের দেখাদেখিতে বড় বোনও মাঝেমধ্যে টিকটক করত।


একাত্তর/টিএ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর