ফাস্টফুড দোকানের খাবার রাখার শোকেসে তেলাপোকা

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১০:০২ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে আজওয়ার একটি আউটলেটসহ তিনটি ফাস্টফুড দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আজিজ কো-অপারেটিভ মার্কেটের কয়েকটি ফার্মেসিকেও জরিমানা করা হয়। 

অভিযান হয়েছে হাতিরপুল মাছ বাজারেও। দোকানে মূল্য তালিকা না থাকায় দুটি দোকানকে পাঁচশ’ টাকা জরিমানা করে বাকিদের সতর্ক করা হয়। 

শাহবাগের আজিজ সুপার মার্কেটের আজওয়া ফাস্টফুড। তেলাপোকার দখলে ছিলো খাবার রাখার শোকেসটি। তাছাড়া গোটা স্থাপনাতেই চরম অব্যবস্থাপনা।

অস্বাস্থ্যকর এমন পরিবেশে খাদ্য পণ্য বিক্রি হচ্ছিলো দেখে শুরুতে আউটলেটটাই বন্ধ করে দিচ্ছিলো ভোক্তা অধিকার। 

পরে দশ হাজার টাকা জরিমানা করে সংশোধনের জন্য সাতদিনের সময় দেয়া হয় দোকানিকে। অভিযান চলে একই মার্কেটের আরও কয়েকটি ফাস্টফুডের দোকানে। একেকটিতে ছিলো একেক রকমের অনিয়ম। জরিমানা করা হয় সেসব দোকানগুলোকেও।

পরে অভিযান চলে আজিজ কো-অপারেটিভ মার্কেটের ফার্মেসির দোকানগুলোতে। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চারটি দোকানকে বিভিন্ন অংকের জরিমানা করে ভোক্তা অধিকার।

আর, হাতিরপুল কাঁচাবাজারে অভিযানে গিয়ে দেখা যায় মাছ বাজারে কোনো দোকানে মূল্য তালিকা হালনাগাদ করা নেই। দুটি দোকানকে পাঁচশো টাকা করে জরিমানা করে বাকিদের সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। 

প্রায় লক্ষাধিক টাকা জরিমানা আদায় শেষে ভোক্তাদের অধিকার জানায়, বাজারে নৈরাজ্য ও অনিয়ম বন্ধে নিয়মিত এই অভিযান চলবে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর