দক্ষিণ সিটির ময়লার গাড়ি প্রাণ নিলো নটরডেম ছাত্রের

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৫:৩২ পিএম

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া কবি নজরুল কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র আমিনুল ইসলাম ফাহিম জানান, গুলিস্তান হল মার্কেটের সামনের রাস্তায় পায়ে হেঁটে পার হওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্টগামী ময়লা পরিবহনের একটি গাড়ি নাঈমকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পায় সে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় নাঈমকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, দুপুর সোয়া বারোটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। 

মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিহতের বাবা শাহ আলম কান্নায় ভেঙে পড়েন। 

আরও পড়ুন: কুমিল্লায় কাউন্সিলর হত্যায় আসামি সুমন গ্রেপ্তার

এদিকে শাহবাগ থানা পুলিশ জানায়, ময়লার গাড়িটি জব্দ করে চালককে এরই মধ্যে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

নিহত নাঈম হাসানের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজিরখিল দেওয়ানবাড়ী গ্রামে। তার বাবার নাম মো. শাহ আলম দেওয়ান ও মা জান্নাতুল ফেরদৌস। 

বর্তমানে  তারা কামরাঙ্গীরচর ২৪৪ ঝাউলাহাটি চৌরাস্তা নিজ বাড়িতে পরিবারের সাথে থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। 


একাত্তর/আরএইচ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর