আবরার হত্যার রায়ে নাখোশ আসামিপক্ষ, আপিলের সিদ্ধান্ত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৪:৪৬ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট আসামিপক্ষ। অপরদিকে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার দুপুরে রায় ঘোষণা শেষে আদালত প্রাঙ্গণে প্রধান কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বলেন রায়ে আমরা সন্তুষ্ট।

তিনি আরও বলেন, এই ঘটনাটি বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটে, তা রোধকল্পে ট্রাইবুনাল আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। ৪৬ জন সাক্ষী আমরা এখানে হাজির করেছি। যারা উপস্থিত ছিলেন, ঘটনা দেখেছেন।

তবে আসামিপক্ষ দাবি করেছে রায় সঠিক হয়নি। আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন, 'যারা মাস্টারমাইন্ড ছিল তাদেরকে এই মামলায় আনা হয় নাই। এই মামলায় বুয়েটের যে নেগলিজেন্সি ছিল...আমরা আজকে মনে করেছিলাম এই বিষয়গুলো আমরা যুক্তিতর্কের সময় উপস্থাপন করেছি...মাননীয় বিজ্ঞ বিচারক উনি হয়তো জাজমেন্টে আনবেন। কিন্তু দেখা যায় কোনো কিছু না এনে উনি আমাদের ২০ জন আসামিকে ফাঁসির রায় দিয়েছেন এবং ৫ জনকে যাবজ্জীবন দিয়েছেন।'

ফারুক আহমেদ আরও বলেন, 'আমরা মনে করি জাজমেন্ট সঠিক হয় নাই। আমরা আসামিদের পক্ষ থেকে উচ্চ আদালতে যাবো।' 


একাত্তর/এআর

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর