আবরার হত্যাকাণ্ডের রায়ে বিচারকের পর্যবেক্ষণ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৭:০৯ পিএম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা দেশের সব মানুষকে ব্যথিত করেছে বলে অভিমত ব্যক্ত করেছেন ট্রাইব্যুনাল। আদালতে বিচারক বলেন, নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে আসামিদের সর্বোচ্চ শাস্তির রায় দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, শিবির সন্দেহে গুজব ছড়িয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়।

বুধবার (৮ ডিসেম্বর) আলোচিত এ হত্যা মামলায় ২০ আসামির ফাঁসি ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণার পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এমন প্রতিক্রিয়া দেন।

আরও পড়ুন: আবরার হত্যাকাণ্ডের রায়: ২০ জনের মৃত্যুদণ্ড ৫ জনের যাবজ্জীবন 

রায়ের পর্যবেক্ষণে আদালত আরও বলেন, শিবির সন্দেহে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ এনে আবরারকে হত্যা করা হয়। এ ঘটনা বাংলাদেশের সকল মানুষকে ব্যথিত করেছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটে, তা রোধকল্পে আসামিদের শাস্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলো।

আদালতের বিচার্য বিষয় সম্পর্কে আসামিদের উদ্দেশ্যে আদালত বলেন, বুয়েটের শেরে বাংলা আবাসিক হলের সিড়ির ল্যান্ডিং স্থানে আপনারা আবরার ফাহাদকে উত্তেজিত হয়ে ক্রমাগতভাবে চড়, থাপ্পড়, লাথি, কিল, ঘুষি মেরে, ক্রিকেট ষ্ট্যাম্প, স্কিপিং রোপ দিয়ে নির্মম ও নিষ্ঠুরভাবে ৫০/৬০টি এবগ পরবর্তীতে ৪০/৫০টি মারাত্মক গুরুতর জখম সহ হত্যস কত্রন কি-না সেটাই ছিল বিচার্য বিষয়।  

সাক্ষ্য প্রমাণের বিষয়ে আদালত বলেন, রাষ্ট্রপক্ষের ৪৬ জন সাক্ষী ও ৬ জন সাফাই সাক্ষীর সাক্ষ্যতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে আসামীরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদ রাব্বির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ এনে নির্মম এবং নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছে।

আরও পড়ুন: ভয়ংকর সেই রাতে কী ঘটেছিলো শেরে বাংলা হলে!

ট্রাইব্যুনাল ভারতের মদন গোপাল বনাম নাভাল দুবে মামলায় উচ্চ আদালতের নজির উপস্থাপন করেন যেখানে উল্লেখ করা হয়, 'We fell that we should not hesitate to use the sward of justice with the utmost severity, to the full and to the end, If the gravity of the offence so demand.'  অপরাধের গভীরতা ও গুরুত্ব বিবেচনায় আইন যেন তার সর্বোচ্চ সীমায় নিজের ক্ষমতা প্রয়োগ করে ন্যায়বিচারকে প্রতিষ্ঠিত করে সেই বিষয়ে আলোকপাত করেন আদালত।  আদেশ প্রদানের পূর্বে আদালত বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ রাব্বি'র নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটে তা রোধকল্পে এই ট্রাইব্যুনালে সকল আসামীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলো। 

এরপর আদালত রায় পাঠ করেন এবং বিশজন আসামিকে হাইকোর্টের অনুমতি সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখার নির্দেশ প্রদান করেন। আদালত বাকি ৫ জন আসামিকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। 

এসময় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীদের প্রতি সাজা পরোয়ানা ইস্যু করেন আদালত।

আরও পড়ুন: আবরার হত্যার রায়ে সন্তোষ প্রকাশ বুয়েট উপাচার্যের

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামি হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, বহিষ্কৃত তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু, বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, বহিষ্কৃত উপ-সমাজসেবাবিষয়ক সম্পাদক ইফতি মোশাররফ সকাল, বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, বহিষ্কৃত কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম, এস এম মাহমুদ সেতু, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ। এদের মধ্যে তিন আসামি জিসান, তানিম ও রাফিদ পলাতক রয়েছেন। জিসান ও তানিম এজাহারভুক্ত ও রাফিদ এজাহার-বহির্ভূত আসামি।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, বহিষ্কৃত গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ মুন্না, বহিষ্কৃত আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা ও আকাশ হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আরও পড়ুন: আবরার হত্যার রায়ে নাখোশ আসামিপক্ষ, আপিলের সিদ্ধান্ত

এর আগে রায় ঘিরে সকালে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আটক থাকা ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি তিন আসামি শুরু থেকে পলাতক রয়েছেন।

গত ২৮ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেছিলেন।

এদিকে আলোচিত এ মামলার রায় ঘোষণায় মধ্য দিয়ে দেশ কলঙ্কমুক্ত হয়েছে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল।

অপরদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মেদ উপস্থিত সাংবাদিকদের বলেছেন, এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট না। এ মামলায় যারা মাস্টারমাইন্ড ছিল তাদের সামনে আনা হয়নি। অনেক সাক্ষীর বক্তব্য সেভাবে শোনা হয়নি। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবো।

ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওই দিনগত রাত ৩টার দিকে শেরেবাংলা হলের দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের মরদেহের ময়নাতদন্ত হয়। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি।

ওই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন ও তদন্তে প্রাপ্ত আরও ছয়জন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন ও এজাহার-বহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন। মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।


একাত্তর/এআর

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর