পাঁচ তলা ভবনে গ্যাস বিস্ফোরণ, আহত তিন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১০:৪২ এএম

রাজধানীর পুরান ঢাকায় নাজিরা বাজারের আলু বাজারে একটি পাঁচতলা ভবনের নিচ তলায় গ্যাস বিস্ফোরণে আগুন লেগে ভবনটি আংশিক হেলে পড়েছে এবং কিছু অংশ ধসে পড়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। সোমবার (১৪ ডিসেম্বর) রাত ১টা ৪৩ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স অধিদপ্ত‌রের মি‌ডিয়া কর্মকর্তা মো. রায়হান জানান, গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তার স্বার্থে ভবনের বাসিন্দাদের বের করে নিরাপদ স্থানে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণের বিষয়ে ফায়ার সার্ভিসের ধারণা, জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। বিস্ফোরণের ফলে পুরো ভবনটিই বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া বিস্ফোরণের তীব্রতায় পার্শবর্তী ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভবনের বাসিন্দারা জানান, বিস্ফোরণে পুরো ভবনটি কেঁপে ওঠে। প্রথমে তারা ভূমিকম্প মনে করে ছোটাছুটি করতে থাকেন। পরে কোন রকমে ছাঁদ থেকে অন্য বাড়ির ছাদে বাসিন্দারা লাফিয়ে নিচে নামেন। বিস্ফোরণে আগুন লেগে ভবনটি আংশিক হেলে পড়েছে এবং কিছু অংশ ধসে পড়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর