২০ ডিসেম্বর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, পাচ্ছে ১৫ সংগঠন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৩:৫৮ পিএম

দেশের তরুণ যুবকদের সম্মানিত করতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পৃষ্ঠপোষকতায় ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১’ ঘোষণা করা হবে আগামী ২০ ডিসেম্বর। আয়োজক সূত্র জানিয়েছেন, এবার ১৫টি সংগঠনকে পুরষ্কার দেওয়া হবে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) আয়োজকদের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করা ‘জয় বাংলা’ স্লোগানকে ধারণ করে দুই বছর পর পর এ পুরষ্কার দেওয়া হয়। তবে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এ বছর ব্যবধান কমিয়ে এক বছরেই এই পুরষ্কার দেওয়া হচ্ছে। 

ইয়াং বাংলার সূত্র জানায়, অ্যাওয়ার্ডজয়ী তরুণরা শুধু দেশকে পরিবর্তন নয় বরং বিশ্বব্যাপী অবদান রাখার মতো যোগ্যতা রাখে। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের এবারের আয়োজনে যুব ও তরুণদের নেতৃত্বাধীন ৭৫০টি সংগঠন থেকে বাছাই করে পাঁচটি বিভাগে ১৫টি সংগঠনকে পুরষ্কার দেওয়া হবে।

২০১৪ সালে প্রথমবারের মতো সমাজে বাল্যবিবাহ বন্ধ, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাদান ও সুস্থদের সহযোগিতা করা যুবক ও যুব সংগঠনকে 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আওতায় পুরস্কৃত করা হয়।  

গত কয়েকবছরে এই পুরষ্কার পাওয়া ব্যক্তি ও সংগঠন আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হয়েছে। এর মাধ্যমে দেশকে তুলে ধরা ও অন্যদের মাঝে অনুপ্রেরণা তৈরি করা গেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন: বুস্টার ডোজ হিসাবে দেয়া হবে ফাইজারের টিকা

এ বছর পুরষ্কারে নতুন করে কিছু বিষয় যোগ করা হয়েছে। এর আওতায় স্বাধীনতা উত্তর দেশ গঠনে নেতৃত্ব, সেবা, উদ্যোগ ও গবেষণা করা ব্যক্তিদেরকে বিশেষ স্বীকৃতি দেবে ইয়াং বাংলা।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর