রাজধানীতে আগের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:২২ পিএম

সরকারি নির্দেশনা আর বিআরটিএ’র অভিযানেও নৈরাজ্য কমছে না রাজধানীর গণপরিবহনে। এখনও ভাড়ার তালিকা না দেখিয়ে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। আবার ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হওয়ায় পরেও রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে গাড়ি। বিআরটিএ’র কর্মকর্তারা বলছেন সড়কে অনিয়ম দূর না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবেন। কিন্তু অভিযোগ আছে, রাজধানীর যে যে সড়কে যেদিন বিআরটিএর অভিযান চলে, সেদিন সেই-সব সড়ক এড়িয়ে চলে ওই রুটের অধিকাংশ গণপরিবহন।

রোববার (২৬ ডিসেম্বর) সকালে কথা হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কয়েকটি বাসের যাত্রীদের সঙ্গে। এসময় তারা অভিযোগ করে বলেন, গণপরিবহনে নৈরাজ্য থামছেই না। ২৩ শতাংশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কিলোমিটার প্রতি ২৭ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হলেও যাত্রীর কাছ থেকে আদায় করা হচ্ছে আগের ভাড়ার চেয়ে ৪০/৫০ শতাংশ বেশি। 

এসময় কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানান, শুধু অতিরিক্ত ভাড়াই আদায় করা হচ্ছে তা নয়; এখনও সব গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে না অর্ধেক ভাড়া। 

image


এদিন মানিক মিয়ায় বিআরটিএর অভিযানে দেখা যায়, ডাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হওয়ায় পরও বহালতবিয়তে রাজধানীতে চলছে বিভিন্ন কোম্পানির গাড়ি। চলছে প্রাইভেট সিএনজি অটোরিকশায় যাত্রী টানা। 

আরও পড়ুন: কঙ্গোতে বড়দিনের অনুষ্ঠানে আত্মঘাতি বোমা হামলা, নিহত ছয়

বিআরটিএ’র অভিযানে অংশ নেওয়া পুলিশের এক সদস্য বলেন, অভিযানে যাত্রী-চালক উভয়েরই সচেতনতা যেমন বেড়েছে তেমনি সড়কে কিছুটা শৃঙ্খলা এসেছে।  

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, যতদিন পর্যন্ত না  সড়কের অনিয়ম বন্ধ হবে, ততদিন পর্যন্ত তাদের অভিযান চলবে। তবে অভিযোগ আছে, রাজধানীর যে যে সড়কে যেদিন বিআরটিএর অভিযান চলে, সেদিন সেই-সব সড়ক এড়িয়ে চলে ওই রুটের অধিকাংশ গণপরিবহন। 



একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর