কঙ্গোতে বড়দিনের অনুষ্ঠানে আত্মঘাতি হামলায় নিহত ছয়

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:১১ পিএম

কঙ্গোতে একটি রেস্তোরাঁয় বড়দিনের উৎসব চলাকালে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন।

শনিবার (২৫ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনিতে এ বোমা হামলার ঘটনা ঘটে। 

দুইজন প্রত্যক্ষদর্শীর বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘ইন বক্স’ নামের ওই রেস্তোরাঁয় বড়দিনের এক অনুষ্ঠানে শিশুসহ ৩০ জনের বেশি মানুষ অংশ নেন।

স্থানীয় এক রেডিওর সংবাদ পাঠক নিকোলাস ইকিলা এএফপিকে বলেন, একটি মোটারসাইকেল রাখা ছিল। হঠাৎ এটি উল্টে যায়। একপর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, বোমা বহনকারীকে ওই ভবনে প্রবেশে বাধা দেয়। একপর্যায়ে সেখানেই বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে এবং আরও পাঁচজনকে হত্যা করে।

সতর্কতা হিসেবে পূর্বাঞ্চলে জরুরি অবস্থা জারি করে নিরাপত্তার স্বার্থে জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সামরিক বাহিনী।

আরও পড়ুন: মহাবিশ্ব সৃষ্টির রহস্যভেদে মহাকাশে ‘জেমস ওয়েব’

সাম্প্রতিক মাসগুলোতে বেনিতে ইসলামপন্থি জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ)-কে দায়ি করছে সরকার। এদের সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে।


একাত্তর/এসি

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানীর কাছে একটি স্থানে কয়েক দফা বোমা হামলার পর সেখানে রাতভর বিমান হামলা চালিয়েছে। এই হামলাকে ওই অঞ্চলে ইসরাইলের সামরিক অভিযানের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। সিরিয়ার...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেই ইউক্রেনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে রাশিয়া।
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। এগুলো হলো -ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো।
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর