দুপুর থেকে রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০১:২৫ পিএম

গ্যাস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আজ চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৭ ডিসেম্বর) এক জরুরি বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ঘণ্টা নর্থ সারকুলার রোড, ভুতের গলি, হাতিরপুল, সেন্ট্রাল রোড, ফ্রি স্কুল স্ট্রিট, এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এসব জায়গার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

আরও পড়ুন: আদি বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে

এদিকে, সংশ্লিষ্ট এলাকাগুলোকে মাইকিং করেও গ্যাস সরবরাহ বন্ধ থাকার তথ্য প্রচার করা হয়েছে। এছাড়া গ্রাহকদের ‘সাময়িক অসুবিধার’ জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কোম্পানি।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর