কে এই রাইমা শিমু?

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৬:১৯ পিএম

নিখোঁজের পর অভিনেত্রীর লাশ উদ্ধার। এরপর থেকে বিনোদনপাড়াসহ দেশে আলোচনার ঝড় বইছে ঢাকাই সিনেমার নায়িকা রাইমা ইসলাম শিমুকে নিয়ে। এর আগে সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরই মধ্যে হত্যায় জড়িত থাকায় স্বামী নোবেল ও স্বামীর বন্ধু ফরহাদকে আটকের পর পুলিশে দিয়েছে র‌্যাব।

এদিকে হত্যার ঘটনা জানাজানির পর থেকে সিনেমাপ্রেমীসহ সাধারণ মানুষের মধ্যে কৌতূহল জন্মেছে নায়িকা শিমুকে নিয়ে। অনেকের মনেই প্রশ্ন, কে এই চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু?

image


বরিশালের মেয়ে শিমুর বড়ো পর্দায় অভিষেক হয় ১৯৯৮ সালে। প্রথম সিনেমা ‘বর্তমান’। ছবিটির পরিচালক ছিলেন কাজী হায়াৎ। ওই ছবিতে শিমু অভিনয় করেছিলেন মান্না, মৌসুমী, ডিপজল প্রমুখের সঙ্গে।

এরপর ছয় বছরে অভিনয় করেছেন ২৩টিরও বেশি সিনেমায়। তিনি অভিনয় করেছেন রিয়াজ, অমিত হাসান, বাপ্পারাজ, জাহিদ হাসান, মোশারফ করিম, শাকিব খানসহ অনেক গুণী ও জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে।

সবশেষ তাকে দেখা গেছে ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘জামাই শ্বশুর’ সিনেমায়। ফলে এই সময়ের দর্শকদের কাছে তিনি ততোটা পরিচিত নন।

তবে, গত কয়েক বছর ধরে শিমু নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। অভিনয় করেছেন প্রায় ৫০টি নাটকে। সম্প্রতি আলোচিত নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ এ অভিনয় করেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন প্রযোজক হিসেবেও। তার নিজের প্রোডাকশন হাউজ ছিল। মাঝে মধ্যে পরিচালনাও করতেন এই নায়িকা।

image


খুনের শিকার এই নায়িকা বাংলাদেশের অনেক গুণী পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে রয়েছেন- প্রয়াত চাষী নজরুল ইসলাম, দেলোয়ার জাহান ঝন্টু, দেওয়ান নজরুল, এ জে রানা, শরিফুদ্দিন খান দীপু,  ওস্তাদ জাহাঙ্গীর আলম, স্বপন চৌধুরী, এনায়েত করিম, শবনম পারভীন।

আরও পড়ুন: অভিনেত্রী শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বাদ পড়া ১৮৪ জন সদস্যদের একজন ছিলেন শিমু। ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে তিনি ছিলেন বেশ সক্রিয়। স্বামী ও দুই সন্তান নিয়ে শিমু রাজধানীর গ্রিনরোড এলাকার বাসায় থাকতেন।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর