টিসিবি পণ্য কিনতে অপেক্ষার পর খালি হাতে ফিরছে মানুষ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৪:৫৯ পিএম

চাল, তেল, ডাল, চিনির মতো নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামের কারণে নিম্ন আয়ের মানুষের টিসিবির পণ্যই যেন শেষ ভরসা। লাইনে সংখ্যা বাড়ছে মধ্যবিত্তেরও। তবে টিসিবির ট্রাকে পণ্যের পরিমাণ কম বলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। 

বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় ট্রাকে করে টিসিবি’র পণ্য বিক্রি করতে দেখা গেছে।

এসময় ক্রেতারা অভিযোগ করে বলেন, করোনাই ভয় উপেক্ষা করে এমন গাদাগাদি করে লাইনে দাঁড়ালেও সব পণ্য কিনতে পারছেন না সবাই। কারণ রাজধানীসহ সারাদেশে ৪৫০টি ট্রাকে যে পণ্য বিক্রি করছে লাইনে দাঁড়ানো মানুষের তুলনায় সেটা কম।

image


টিসিবির পণ্য বিক্রেতা জানান, প্রতি ট্রাকে সাতশ’ কেজি পেঁয়াজ, ছয়শ’ লিটার সয়াবিন তেল, চারশ’ কেজি মশুর ডাল আর মাত্র একশ’ কেজি চিনি বরাদ্দ দেওয়া আছে। ফলে ৫৫ টাকা দরে দুই কেজি করে চিনি কিনতে পারছেন মাত্র ৫০ জন। দুই লিটার তেল কেনা যাচ্ছে ২২০ টাকায়। যেটা প্রতি ট্রাক থেকে কিনতে পারছেন মাত্র তিনশ’ জন। তবে প্রতি ট্রাক থেকে যতজন পণ্য কিনতে পারছে তারচেয়ে পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন বেশি মানুষ। 

আরও পড়ুন: সিরাজগঞ্জে কবর থেকে ১৬ কঙ্কাল চুরি

ক্রেতারা বলছেন, দুই লিটারের পরিবর্তে পাঁচ লিটার তেল, ট্রাক এবং পণ্যের পরিমাণ আরও বাড়ানো উচিত। 

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টিসিবির এবারের পণ্য বিক্রি কার্যক্রম চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর