সিরাজগঞ্জে কবর থেকে ১৬ কঙ্কাল চুরি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৪:৩১ পিএম

সিরাজগঞ্জে কবর থেকে ১৬ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। জেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এক নারীর লাশ দাফন করতে গেলে ঘটনাটি জানাজানি হয়।

স্থানীয়রা জানান, নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী হালিমা খাতুনকে দাফন করতে গিয়ে দেখা যায় দুই বছর আগে মারা যাওয়া ১৬ জনের কবর খোঁড়া। পরে এলাকার জনগণের সন্দেহ হলে একটি কবর খুড়ে দেখা যায় কঙ্কাল নেই। পরে বাকি ১৫টি কবরেও লাশ কিংবা কঙ্কাল পাওয়া যায়নি। 

এলাকাবাসী বলছেন, কিছুদিন আগে সংঘবদ্ধ চোরের দল এসব কঙ্কাল চুরি করেছে। এর আগে গত দুই থেকে আড়াই বছর আগেও এই করবস্থান থেকে ৪/৫টি কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল।

image


সলঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নাউমুড়ী-রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনার আর যেন না ঘটে সে বিষয়ে কবরস্থান কমিটির পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: পাচারের সময় ২২ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাইমুড়ি গ্রামের বাসিন্দা আকমল হোসেন বাদশা বলেন, বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হয়েছে। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, অনেকে এব্যাপারে ফোন করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।


একাত্তর/এসি

সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর