ঢাকা নগরীতে করোনা আক্রান্তের ৬৯ শতাংশই ওমিক্রন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০২:৫৭ পিএম

রাজধানীতে করোনা আক্রান্তদের মধ্যে ৬৯ শতাংশের মধ্যেই ওমিক্রন শনাক্ত হয়েছে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

জানুয়ারির প্রথম দুই সপ্তাহের নমুনা পরীক্ষার ফল বিশ্লেষণ করে, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ওই সময়ে করোনায় আক্রান্ত ৩৭৯ জন রোগীর নমুনা পরীক্ষা করেছে তারা। এদের মধ্যে ২৬০ জনের শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে, যা ৬৯ শতাংশ।

গেলো ৬ ডিসেম্বর বাংলাদেশে প্রথম ওমিক্রন ধরনে আক্রান্ত এক রোগী শনাক্ত হন। এরপর থেকেই এ ধরনের বিস্তার ঘটতে দেখা যায়।

ডিসেম্বরে শেষ সপ্তাহ থেকে আবারো বাড়তে শুরু করে করোনার সংক্রমণ। আইসিডিডিআরবি বলছে, রাজধানীতে অমিক্রনের কমপক্ষে তিনটি উপধরন ছড়িয়ে পড়েছে।

প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, ডিসেম্বরে ডেলটা ধরনের প্রাধান্য থাকলেও, জানুয়ারিতে এসে পরিস্থিতি পাল্টে গেছে। ক্রমেই ডেলটাকে ছাপিয়ে প্রাধান্য বিস্তার করেছে ওমিক্রন।

আইসিডিডিআরবির হিসাবে ২০ জানুয়ারি পর্যন্ত দেশে ৬৩ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৫২ জন রাজধানীর। আট জন চট্টগ্রামের এবং তিন জন যশোরের।

ওমিক্রন ধরনে আক্রান্ত এমন ২৯ রোগীর সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৭ জনের শরীরে করোনার মৃদু অথবা কোনো উপসর্গই ছিল না।

রোগীদের মধ্যে মাত্র একজনকে এক দিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ২৯ রোগীর ২৪ জনই করোনার টিকার দুটি ডোজ নিয়েছিলেন। তিনজন পেয়েছেন প্রথম ডোজের টিকা।

আরও পড়ুন: বেশিরভাগ বড় শহরেই লাফিয়ে বাড়ছে সংক্রমণ

আইসিডিডিআরবি বলছে, বাংলাদেশে গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত করোনার আলফা ধরনের আধিপত্য ছিলো। মার্চেই বেটা ধরন শনাক্ত হয়।

পরে, মে মাসের মধ্যে বেটা ধরনে আক্রান্ত মানুষের সংখ্যা আগের সব ধরনকে ছাড়িয়ে যায়। মে নাগাদ শনাক্ত হয় ডেলটা ধরন। এরপর থেকেই জুন পর্যন্ত ধরনটির আধিপত্য চলে।


একাত্তর/আরএ

ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর