লেকের নিচ দিয়ে কড়াইল বস্তিতে হাজারো অবৈধ গ্যাস সংযোগ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৯:৩৮ পিএম

রাজধানীর অবৈধ গ্যাস ব্যবহারের সবচে বড় ক্ষেত্র কড়াইল বস্তি। এবার সেখানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালালো তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে টিবি হাসপাতালের আশপাশের বিভিন্ন বস্তিতেও। 

এছাড়া গুলশান এলাকার বিভিন্ন আবাসিক ভবনে অবৈধ বাণিজ্যিক সংযোগও বিচ্ছিন্ন করে আদায় করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা। 

রাজধানীর গুলশানে লেকের নিচ দিয়ে কড়াইল বস্তিতে নেয়া হয়েছে অসংখ্য গ্যাসের সংযোগ। বুধবার কেটে দেয়া হয় লেকের পাশে এমন হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগের উৎস। 

একই এলাকায় আবাসিক ভবনে নেয়া সংযোগ দিয়ে চলছিলো হোটেল রেস্তোরার বাণিজ্যিক  ব্যবহার। এমনি একটি রেস্টুরেন্টে অভিযান চালায় তিতাসের ভ্রমমাণ আদালত। 

কিন্তু উল্টো ম্যাজিস্ট্রেটের ওপরই ক্ষেপে যান হোটেল কর্তৃপক্ষ। পাঁচ বছরেও কেন তিতাস এমন অভিযান চালায়নি সেই প্রশ্ন তোলে ভবন মালিক।

আবাসিক ভবনের গ্যাস দিয়ে বাণিজ্যিক ব্যবহার করায় জরিমানা করা হয় ২৫ হাজার টাকা। নির্বাহী হাকিম  মঈনুল হক জানান, দেশের সম্পদ সুরক্ষার জন্য এই অভিযান চলবে।

তিতাসের কর্মকর্তারা জানান, অপরাধীরা রাতের আধারে অবৈধ সংযোগ নিয়ে থাকে। তবে এবার একে একে সব অবৈধ সংযোগই বিচ্ছিন্ন করবে তিতাস।

তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক এনামুল হক জানিয়েছেন, অবৈধ এসব সংযোগের কারণে মানুষের নিরাপত্তাও চরমভাবে বিঘ্নিত হচ্ছিলো। 

একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর