চিরনিদ্রায় শায়িত একাত্তর টিভির চিত্রগ্রাহক আনোয়ারুল ইসলাম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৭ পিএম

চিরনিদ্রায় শায়িত হলেন একাত্তর টেলিভিশনের চিত্রগ্রাহক আনোয়ারুল ইসলাম। তৃতীয় নামাজে জানাজা শেষে বাড়ির পাশেই বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেরাইদের ভুঁইয়াপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয় আনোয়ারের তৃতীয় জানাজা। জুম্মার নামাজের পর বেরাইদ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। 

কাজপাগল আনোয়ারুল ইসলাম কাজ করতে করতেই চলে গেলেন। বৃহস্পতিবার এসাইনমেন্ট থেকে ফিরে একাত্তর টেলিভিশনের কারওয়ান বাজারে অফিসে আসরের  নামাজ পড়তে দাঁড়িয়েছিলেন তিনি। 

ওই অবস্থায় জ্ঞান হারানোর পর সহকর্মীরা তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: একাত্তর টিভির চিত্র সাংবাদিক আনোয়ারুল ইসলাম আর নেই

তার মৃত্যুতে সাংবাদিকদের জীবনসংগ্রামের এক নির্মম সত্যই উঠে এসেছে। চিত্রগ্রাহকের পেশা থেকে তার যা আয় হতো সবটাই খরচ হতো সংসারের পেছনে।

কোন সঞ্চয় আর সম্পদ গড়ার সুযোগ না হওয়ায় পরিবারের উপার্জনক্ষম একমাত্র মানুষটিকে হারিয়ে এখন সহায়হীন তার পরিবার। 

এফডিসির তালিকাভুক্ত চিত্রগ্রাহক ছিলেন আনোয়ার। তার ক্যামেরায় তৈরি হয়েছে জনপ্রিয় অনেক ছবি। তার মৃত্যুতে তাই শোকাহত চলচ্চিত্র অঙ্গনও। 

সাদা মনের মানুষ চিত্রগ্রাহক আনোয়ার নিষ্পাপ মন নিয়ে যেভাবে পৃথিবীতে এসেছিলেন, নামাজরত অবস্থায় ঠিক সেভাবেই পাড়ি জমালেন ওপারে।


একাত্তর/এসজে
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর